শহরের হাসপাতালে প্রসূতির রহস্যমৃত্যু! কন্যা সন্তান প্রসবের পরদিন দেহ উদ্ধার মায়ের! বড় অভিযোগ পরিবারের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata News: ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, প্রসূতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
#কলকাতা : ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, প্রসূতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে গতকাল দুপুর একটা নাগাদ নিখোঁজ হয়ে যান ওই প্রসূতি। বেনিয়াপুকুর থানাতে নিখোঁজ এর অভিযোগ দায়ের করেন, প্রসূতির পরিবার। এরপর আজ সকালে প্রসূতি বিভাগের পিছন থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

মৃত তরুণীর নাম আছিয়া বিবি। জানা গিয়েছে তিনি সন্দেশখালীর বাসিন্দা ছিলেন। তাঁকে গত ২৬ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর দিনই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপরেই আচমকা তাঁর খোঁজ পাওয়া যায় না। আজ সকালে ,প্রসূতির দেহ উদ্ধার হয় হাসপাতাল চত্বর থেকেই। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার।
advertisement
Location :
First Published :
Oct 31, 2022 12:54 PM IST










