advertisement

Kolkata News: হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বাড়ির অংশ! বৃষ্টির সকালেই হাড়হিম কাণ্ড হেদুয়াতে

Last Updated:

Kolkata News: ফের ভেঙে পড়ল 'বিপজ্জনক' বাড়ির অংশ। বৃষ্টির মধ্যেই আচমকা বিপর্যয়।

হেদুয়াতে ভেঙে পড়ল বাড়ি
হেদুয়াতে ভেঙে পড়ল বাড়ি
কলকাতা: ফের ভেঙে পড়ল ‘বিপজ্জনক’ বাড়ির অংশ। বৃষ্টির মধ্যেই আচমকা বিপর্যয়। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীন একটি তিনতলা বাড়ির বেশ খানিকটা অংশ। জানা যায়, তিন তলা বাড়ির এক কোণার অংশ ভেঙে পড়ে আজ আচমকা।
জানা যায়, দীর্ঘদিন ধরেই কলকাতা পৌরসভা বিপজ্জনক নোটিস ঝুলিয়েছিল বাড়িটিতে। কিন্তু শরিকী বিবাদে সংস্কার হয়নি বহুবছর। বৃষ্টির মাঝেই সকালে ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ।
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে কলকাতা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ১৮৯ বাই ১ বিধান সরণিতে এই বাড়িটি অবস্থিত। বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন ইতিমধ্যেই। আর তারই মধ্যে আজ টানা বৃষ্টির সকালে ঘটে যায় দুর্ঘটনা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের তেমন খবর পাওয়া যায়নি।
advertisement
বিশ্বজিৎ সাহা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বাড়ির অংশ! বৃষ্টির সকালেই হাড়হিম কাণ্ড হেদুয়াতে
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement