advertisement

Kolkata News: ফের টাকার পাহাড় উদ্ধার বাংলায়! সামনে কল সেন্টার, আর ভিতরে কোটি-কোটি টাকা! কার টাকা?

Last Updated:

Kolkata News: জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের।

কোটি-কোটি টাকা উদ্ধার
কোটি-কোটি টাকা উদ্ধার
কলকাতা: শহরে ফের যকের ধনের হদিশ, উদ্ধার কোটি কোটি টাকা। নিউটাউনে কল সেন্টারে পুলিশের হানা, উদ্ধার টাকার পাহাড়। পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের কল সেন্টারে তল্লাশি চালিয়ে নগদ তিন কোটি ৯৬ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে। শুধু তাই নয়, দীর্ঘ তল্লাশিতে বিলাসবহুল একাধিক গাড়িও উদ্ধার হয়েছে বলে খবর। এছাড়াও প্রচুর সোনার গয়না, ঘড়ি সহ একাধিক লক্ষাধিক মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের। তাঁরা গুজরাত ও দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। সেই সময় তাঁদের কাছ ১৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেই তদন্ত সূত্রেই গত ৬ ফেব্রুয়ারি লিলুয়াতে হানা দেয় পুলিশ। সেখানে আরও দুজনকে গ্রেফতার করা হয়। ওই দুজনের কাছ থেকে মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।
advertisement
advertisement
শুধু তাই নয়, এই ঘটনা সূত্রেই আরও ৩টি জায়গার সন্ধান পায় পুলিশ। খোঁজ মেলে নিউটাউনের ভুয়ো কল সেন্টারের। গতকালই সল্টলেকের একটি জায়গায় হানা দিয়েছিল পুলিশ। উদ্ধার হয়েছিল বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ।
advertisement
তারপরই এদিন নিউটাউনের কল সেন্টারে হানা দেয় পুলিশ। সেখানেই মেলে কোটি কোটি টাকার সন্ধান।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: ফের টাকার পাহাড় উদ্ধার বাংলায়! সামনে কল সেন্টার, আর ভিতরে কোটি-কোটি টাকা! কার টাকা?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement