advertisement

Kolkata Mysterious Death: সরশুনায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের দেহ, স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের, জমাট বাঁধছে ধোঁয়াশা

Last Updated:

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায়, মৃতের নাম সানি সিং। মঙ্গলবার সকালে সরশুনার রাম রোড এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও পরে মৃতের বোনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়।

ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
কলকাতা: সরশুনা থানা এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের দেহ, স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের, ঘনাচ্ছে রহস্য! যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায়, মৃতের নাম সানি সিং। মঙ্গলবার সকালে সরশুনার রাম রোড এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও পরে মৃতের বোনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী পুনিতা সিং (৩৩) এবং মেয়ে তানিশা সিংয়ের সঙ্গে সরশুনাতে একটি বাড়িতে ভাড়া থাকতেন সানি। দীর্ঘদিন ধরেই সানি ও তাঁর স্ত্রী পুনিতার মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে তীব্র বিবাদ হয়। মঙ্গলবার রাতে সানির দিদি সঙ্গীতা সাউ, পুনিতা এবং তাঁর ভাই রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুনিতা সিং এবং রাকেশ পাসওয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে সরশুনা থানার পুলিশ।
advertisement
জানা যায়, ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে সানির ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুনিতা এবং প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সরশুনা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সানির দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, সানির গলায় একটি চিহ্ন ছাড়া দেহের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। সানির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ হয়েই মৃত্যুর হয়েছে সানির।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Mysterious Death: সরশুনায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের দেহ, স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের, জমাট বাঁধছে ধোঁয়াশা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement