advertisement

মেট্রোয় মৃত্যুভয়! ধোঁয়ায় অসুস্থ ৪০ জন যাত্রী

Last Updated:
#কলকাতা: ফের ব্যস্ত সময় মেট্রো বিভ্রাট ৷ মেট্রোয় ধোঁয়া-আতঙ্ক ! ময়দান স্টেশনে বৃহস্পতিবার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ ময়দান স্টেশনে ঢোকার আগে কামরায় ধোঁয়া নজরে আসে যাত্রীদের ৷ স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে ট্রেন ৷ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ৪০ জন যাত্রী ৷ প্রায় ১৩ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল ৷
ট্রেন থেকে নামানো হয়েছে যাত্রীদের ৷ কবি সুভাষ-টালিগঞ্জগামী মেট্রো চলছে ৷ পাশাপাশি নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিট মেট্রো চলছে ৷ ঘটনাস্থলে মেট্রোরেলের কর্মীরা, দমকল এবং  অ্যাম্বুল্যান্স ৷ ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও ৷
আতঙ্কে কাচ ভেঙে অনেক যাত্রীরাই বেরনোর চেষ্টা করতে থাকেন। এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। হাত কেটে রক্ত বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১ টি ইঞ্জিন। এক প্রত্যক্ষদর্শী জানান, পার্কস্ট্রিট থেকে সবে মেট্রোটি ছেড়েছিল। স্টেশন ছেড়ে ১০ মিটার যাওয়ার পরেই টানেলের মধ্যে মেট্রো রেকে আগুন লেগে যায়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রোয় মৃত্যুভয়! ধোঁয়ায় অসুস্থ ৪০ জন যাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement