advertisement

Kolkata Metro: দু’জনের তর্কাতর্কি, হঠাৎ লাইনে ঝাঁপ এক ব্যক্তির! কলকাতা মেট্রোয় হাড়হিম ঘটনা, কোনদিকে বন্ধ রেল

Last Updated:

Kolkata Metro: ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা! বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কালীঘাট ডাউন লাইনে আত্নহত্যা করেন একজন।

কলকাতা মেট্রো
কলকাতা মেট্রো
কলকাতা: ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা! বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কালীঘাট ডাউন লাইনে আত্নহত্যা করেন একজন। আপাতত মেট্রো বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল চলছে৷
মেট্রো কর্তৃপক্ষের তরফে যা জানা গিয়েছে, দু’টি ছেলে এবং মেয়ে দাঁড়িয়ে ছিল মেট্রো স্টেশনে। তাঁদের মধ্যে তর্কাতর্কি চলছিল। হঠাৎ ছেলেটি মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে দেন। এখনও পর্যন্ত জানা যায়নি যে তাঁকে বাঁচানো গিয়েছে কিনা।
advertisement
তবে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি। কাজ চলছে লাইনে। যেহেতু অনেকটা অংশ জুড়ে পরিষেবা বন্ধ, ফলে বৃহস্পতিবার সকালে অসংখ্য অফিসযাত্রীর ভোগান্তি হচ্ছে। ভিড় জমেছে স্টেশনে স্টেশনে। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তারই অপেক্ষায় সকলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: দু’জনের তর্কাতর্কি, হঠাৎ লাইনে ঝাঁপ এক ব্যক্তির! কলকাতা মেট্রোয় হাড়হিম ঘটনা, কোনদিকে বন্ধ রেল
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement