advertisement

লজ্জায় মুখ ঢাকল ‘সিটি অফ জয়’ , দূষণে দিল্লিকে টেক্কা কলকাতার

Last Updated:
#কলকাতা: দিল্লির দূষণের গল্প শুনে নাক সিঁটকোন? এবার আর পারবেন না। রাজধানীকে ছাপিয়ে এবার দূষণের নিরিখে এগিয়ে গেছে আমাদের প্রিয় শহর কলকাতা।
দিল্লির দূষণ কয়েক বছর ধরেই মাথা ব্যাথার কারণ হয়ে রয়েছে সরকারের। সেই দিক থেকে অনেকটা নিশ্চিন্ত ছিল কলকাতা। কিন্তু শেষ ৩ দিনে দিল্লির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে সিটি অফ জয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকা প্রকাশ করেছে, তাতে কলকাতাবাসীর দুশ্চিন্তা কমবে তো না-ই, বরং কয়েকগুণ বাড়বে।
গত ৩ দিনের যে এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রকাশ করেছে; তাতে দিল্লি, মুম্বই, চেন্নাইকে হারিয়ে সবার উপরে মেট্রো শহর কলকাতা। ২৪শে নভেম্বর দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৪৯, সেখানে কলকাতার ছিল ৩৫৭।
advertisement
advertisement
03
২৫শে নভেম্বর দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৬২, সেখানে কলকাতার ছিল ৩৫৮। এর ফলে আপনার শ্বাসকষ্ট, হৃদয়ের রোগ হতে পারে।
02
২৬শে নভেম্বর দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৩৬ সেখানে কলকাতার ছিল ৩৪২। এই দূষণের ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। সব থেকে বেশি ক্ষতি হবে শিশুদের।
advertisement
03
শহরের মূলত দুই জায়গায় বসানো হয়েছে এই দূষণ মাপার যন্ত্র। একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায়, অন্যটি তুলনামূলক ফাঁকা সবুজ চাদরে ঘেরা এলাকায়। দূষণ মাপার প্রথম যন্ত্রটি বসানো হয়েছে বিটি রোডে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে। অন্যটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। দুশ্চিতার বিষয়, ব্যস্ততম সময়ে অর্থাত্‍ দুপুর ১২টা থেকে রাত ৯টার মধ্যে এই এলাকাগুলির দূষণের পরিমাণ দিল্লির সর্বাধিক দুষিত এলাকা অশোক বিহারের থেকেও পেরিয়ে গিয়েছে।
advertisement
দিল্লি ও কলকাতায় দূষণের অবস্থা শোচনীয় হলেও সেই দিক থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে মুম্বই ও চেন্নাই। পর্ষদের তালিকায় কলকাতা ও দিল্লির বাতাসকে বলা হয়েছে, ' ভেরি পুওর'। সেখানে মুম্বই 'মডারেট' ও চেন্নাই 'স্যাটিসফ্যাক্টরি' সার্টিফিকেট পেয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লজ্জায় মুখ ঢাকল ‘সিটি অফ জয়’ , দূষণে দিল্লিকে টেক্কা কলকাতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement