Kolkata Accident: পাটুলিতে মর্মান্তিক দুর্ঘটনা, সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত ২ যুবক
- Written by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সন্ধে ৬টা নাগাদ পুকুর সাঁতরে পার করার সময় সৌরিশ আর রনিত জলে ডুবে যায়
কলকাতা: পাটুলি থানা এলাকায় আশাপূর্ণা দেবী সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের পাশে একটি পুকুরে ডুবে মৃত্যু হল ২ জনের। মৃতের নাম সৌরিশ দাস (২২) ও রনিত বন্দোপাধ্যায় (২১)। দু’জনেই নেতাজি নগরের আদর্শপল্লীর বাসিন্দা।
সৌরিশ আর রনিতের সঙ্গে পুকুরে সাঁতার কাটছিলেন বছর ২১-এর অরিন্দম ঘোষ। তিনি জানান, সন্ধে ৬টা নাগাদ পুকুর সাঁতরে পার করার সময় সৌরিশ আর রনিত জলে ডুবে যায়। পুকুরটি প্রায় ৪৫ ফিট গভীর। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কলকাতা পুলিশে ডিএমজি দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের ডিসি ও এসএসডি ঘটনাস্থলে রয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 9:21 PM IST









