Kolkata: তালিকায় ১৮০ জনেরও বেশি, মমতার ক্ষোভের পরই বদলির নির্দেশ নবান্নের! প্রশাসনে শোরগোল
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata: কয়েক জনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হল।
কলকাতা: সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর এবার বিএলআরও-দের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ রাজ্যের। একসঙ্গে ১৮০ জনেরও বেশি বিএলআরও-কে বদলি করল নবান্ন। যাদের মধ্যে নাম আছে কলকাতার বিএলআরও-ও।
শুধু তাই নয়, কয়েক জনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হল। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলার বিএলআরও-রা এই বদলির তালিকায় এসেছেন। পাশাপাশি রেভিনিউ অফিসারদেরও বদলি করল নবান্ন। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীনে সাম্প্রতিক কালে সবথেকে বড় বদলি।
advertisement
advertisement
আগামী ১২ জুলাইয়ের মধ্যে বদলি হওয়া বিএলআরও-দের রিলিজ করতে হবে। জেলায় জেলায় নির্দেশিকা দিল নবান্ন। বিএলআরও-দের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপরই শুরু হয় তৎপরতা। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতেই এই বদলি বলে নবান্ন সূত্রে খবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2024 5:57 PM IST










