advertisement

Sealdah to North Bengal Train New Timetable: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ

Last Updated:

Sealdah to North Bengal Train New Timetable: পূর্ব রেলওয়ের শিয়ালদহ স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য মেগা ব্লকের কথা মাথায় রেখে, কিছু ট্রেনের পথ পরিবর্তন অথবা সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ
ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ
পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ করা হল। আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের জেরে কিছু ট্রেন বাতিল। পূর্ব রেলওয়ের শিয়ালদহ স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য মেগা ব্লকের কথা মাথায় রেখে, কিছু ট্রেনের পথ পরিবর্তন অথবা সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনের রুমা-চান্দেরি স্টেশনের মধ্যে নতুন তৃতীয় লাইনের ব্যবস্থার জন্য রুমায় নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে ১৫৪৮৩নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ও আদ্রা ডিভিশনে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
শিয়ালদহ স্টেশনে মেগা ব্লকের জন্য ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ:
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৭৭ নং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসটি শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা টার্মিনাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৪ নং হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল ট্রেনটির হলদিবাড়ি থেকে প্রস্থানের সময় ১৮.১৫ ঘণ্টার পরিবর্তে ২১.১৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
advertisement
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৭৮ নং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটির নিউ আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১৭.৪০ ঘণ্টার পরিবর্তে ১৯.৪০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৫৪২২ নং বালুরঘাট-মালদা টাউন স্পেশ্যাল ট্রেনটির বালুরঘাট থেকে প্রস্থানের সময় ১৮.৩০ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
advertisement
প্রয়াগরাজ ডিভিশনের রুমায় নন-ইন্টারলকিং কাজের জন্য, ১২ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৪৮৩ নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেস ট্রেনটির আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১০.৩০ ঘণ্টার পরিবর্তে ১৩.০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
ট্রেন পরিষেবার বাতিলকরণ:
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর জংশন-টাটা সেকশনের খেমাসুলিতে এবং আদ্রা ডিভিশনের আদ্রা-চাণ্ডিল জং. সেকশনের কুস্তাউরে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২৯ নং তাম্বারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস এবং ১৫৯৩০ নিউ তিনসুকিয়া জং-তাম্বারাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah to North Bengal Train New Timetable: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement