advertisement

KMC Election 2021: রবীনকে প্রণাম, সুজনের সঙ্গে করমর্দন কুণালের! রবিবাসরীয় বিকেল দেখল 'ব্যতিক্রমী দৃশ্য'...

Last Updated:

KMC Election 2021: রবিবার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে প্রচার করছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সৌজন্যের বিরল নজির
সৌজন্যের বিরল নজির
#কলকাতা: পুরভোটের প্রচার পর্ব তুঙ্গে। এরইমধ্যে রবিবার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে প্রচার করছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি রক্তদান শিবিরেও যান তিনি। এক যুবনেতা তাঁকে অনুরোধ করে তার সদ্যোজাত পুত্রকে দেখতে তার বাড়িতে যেতে। কুণাল সেদিকে এগোতেই পাশের রাস্তা দিয়ে এসে যায় সিপিএমের মিছিল। সেখানে পুরভোটের প্রার্থীর সমর্থনে হাঁটছিলেন সুজন চক্রবর্তী, রবীন দেবরা। দুজনেই কুণালের পরিচিত। কুণাল সৌজন্যের হাত তুলে এগিয়ে যান তাঁদের দিকে। ভোটরঙ্গে এরপরেই এক বিরল দৃশ্যের সম্মুখীন হয় এলাকার মানুষজন। দলাদলি ভুলে দুই পক্ষই হাসিমুখে সৌজন্য বিনিময় করেন এই রবিবাসরীয় বিকেলে।
দেখা যায় তৃণমূলের কুণাল ঘোষ এগিয়ে যেতেই পাল্টা সৌজন্যের হাত তোলেন সিপিএমের সুজন চক্রবর্তী। সিপিএমের মিছিল দাঁড়িয়ে যায় ক্ষণিকের জন্য। এগিয়ে আসেন রবীন দেব, সুজনবাবুরা। প্রবীণ বাম নেতা রবীন দেবকে রীতিমত পা ছুঁয়ে প্রণাম করেন কুণাল। যেহেতু ওই কেন্দ্র কুণালেরও হোম ওয়ার্ড, রবীন কুণালকে বলেন,"তোর ক্যান্ডিডেট কই?" কুণাল বলেন,"অন্যদিকে প্রচারে আছে। একটু পরে আসবে।"
advertisement
advertisement
একগাল হেসে এগিয়ে আসেন সুজন চক্রবর্তীও। এগিয়ে এসে হাত মিলিয়ে যান কুণালের সঙ্গে। কুণাল বলেন, "পরে কথা হবে দাদা।" আর রাজনীতির তু-তু-ম্যায়-ম্যায় ছেড়ে এই মুহূর্তগুলিতে চমকে যান স্থানীয় বাসিন্দারা। এখানেই শেষ নয়। সিপিএমের মিছিলটি ঘুরে আসার সময় কুণাল মঞ্চে ছিলেন। তিনি মাইকেই বলেন,"সিপিএমের মিছিল যাচ্ছে। ওঁদের সুবিধের জন্য মাইক একটু থামালাম। রবীন দা, সুজন দা আমাদের ওয়ার্ডের অতিথি। ওঁদের শুভেচ্ছা জানাচ্ছি।"
advertisement
নিজের ভাষণে কুণাল অবশ্য বিজেপি, সিপিএম, কংগ্রেসকে দুরমুশ করে তৃণমূলকে জেতানোর ডাক দেন। উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে ২৮ নম্বর ওয়ার্ডে একসুরে প্রচার করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। শনিবার রোড শো করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। কুণাল ভাষণে বলেন," অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অবাধ ভোট হবে। ওরা তিনদল গোপনে হাত মিলিয়ে চলছে। আমরা এসবে তাকাবো না। ইতিবাচক মানসিকতা নিয়ে মানুষের ভোটে অয়ন চক্রবর্তী জিতবেন।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election 2021: রবীনকে প্রণাম, সুজনের সঙ্গে করমর্দন কুণালের! রবিবাসরীয় বিকেল দেখল 'ব্যতিক্রমী দৃশ্য'...
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement