বাঁচানো গেল না, মারা গেলেন মধুস্মিতার অপর কিডনি গ্রহীতাও
Last Updated:
#কলকাতা: কিডনি প্রতিস্থাপন করে বাঁচানো গেল না৷ মারা গেলেন কিডনি গ্রহীতা মিঠুন দালাল৷ নদিয়া বাসিন্দা ২৩ বছরের মিঠুন আজ মারা যান এসএসকেএমে৷
১৭ নভেম্বর তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয় বাঁকুড়ার মধুস্মিতা বায়েনের কিডনি৷ অপর কিডনিটি প্রতিস্থাপন করা হয়েছিল দমদমের নাগেরবাজারের বাসিন্দা অভিষেক মিশ্রর শরীরে৷ ২০ বছরের অভিষেকের মৃত্যু হয়েছে আগেই৷
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে দুর্গাপুরের হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন মধুস্মিতা৷ ১৭ নভেম্বর তাঁর ব্রেথ ডেথ ঘোষণা করেন চিকিত্সকরা৷ এরপরই পরিবারের সম্মতিতে তার দুই কিডনি ও লিভার গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে এসে তিনজনের শরীরে প্রতিস্থাপন করা হয়৷
advertisement
advertisement
দুই কিডনি গ্রহীতার মৃত্যু হলেও মধুস্মিতার লিভার গ্রহীতা ৪৪ বছরের সঞ্জিত বালা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা৷
Location :
First Published :
Nov 26, 2018 7:22 PM IST








