ISL-র ফাইনালে মুখোমুখি সচিন-সৌরভ
Last Updated:
বুধবার দিল্লি ডায়নামোজকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালের উঠল কেরালা ব্লাস্টার্স।
#কলকাতা: ISL-র ফাইনালে মুখোমুখি সচিন-সৌরভ। বুধবার দিল্লি ডায়নামোজকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালের উঠল কেরালা ব্লাস্টার্স। আগামী রবিবার কোচিতে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ATK ও কেরালা ব্লাস্টার্সে ৷
ফাইনালে ওঠার পর থেকেই এটিকে নিয়ে উচ্ছ্বসিত মহারাজ ৷ বুধবারই মোলিনার পরিকল্পনার প্রশংসা করে তিনি বলেছেন, ‘মোলিনার পরিকল্পনা দেখে অবাক হই ৷ তবে সাফল্য এসেছে এতেই খুশি ৷ ফাইনালে ওঠায় আমি দারুণ খুশি ৷ ফাইনাল দেখতে অবশ্যই যাব ৷ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী ৷ ফাইনালে যে কোনও দল উঠলেই খুশি ৷ মারামারি খেলারই অঙ্গ ৷’
advertisement
তিন বারের মধ্যে দু’বারের ফাইনালিস্ট কলকাতা। এরপর এই দল নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। এদিন সমালোচকদেরও জবাব দিয়েছেন সৌরভ। একইসঙ্গে হুঙ্কার ফাইনালে সচিনকে পেলে, আবার হারাবেন।
advertisement
আঠেরো ডিসেম্বর তিনের আইএসএলের ফাইনাল। কোচিতে ওই দিন হাজির থাকবেন সৌরভ। সঙ্গে থাকতে বলছেন গোটা কলকাতাকে।
প্রাক্তনদের মতো এটিকের অন্দরে জারি হয়ে গেছে সতর্কতা। একইসঙ্গে হোসে মোলিনা তাঁর উইনিং কম্বিনেশনে কোনও বদল আনেন কি না সেদিকেও তাকিয়ে ফুটবল মহল।
Location :
First Published :
Dec 15, 2016 10:19 AM IST









