advertisement

Kasba Hotel Murder Update: ডেটিং অ্যাপে আলাপ, ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে কী ঘটেছিল? গ্রেফতার পলাতক তরুণী সহ ২

Last Updated:

গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷

কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
কসবার হোটেলে যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই মূল অভিযুক্ত৷ ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী৷ দু জনকেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ৷
গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং তরুণী৷ একটি অ্যাপের মাধ্যমে হোটেলের দুটি ঘর বুক করা হয়েছিল৷ যদিও শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত ধ্রুব মিত্র একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করেন৷ ধৃত তরুণী কামাল সাহা পেশায় কনটেন্ট রাইটার৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শুক্রবারই ধ্রুব এবং কামালের সঙ্গে পরিচয় হয় আদর্শ লোসালালকার৷ এর পর সেদিন রাতেই কসবার হোটেলে পৌঁছন তাঁরা৷
হোটেলে পৌঁছনোর পর সম্ভবত কোনও বিষয় নিয়ে আদর্শের সঙ্গে ধ্রুব মিত্র ও কামাল সাহার বচসা হয়৷ যা ধস্তাধস্তি গড়ায়৷ তখনই মাথায় আঘাত লেগে মেঝেতে পড়ে যান আদর্শ৷ এর পর তাঁর পা বেঁধে হোটেল ছেড়ে বেরিয়ে যান ধ্রুব এবং কামাল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছে, আদর্শ লোসালালকা নামে ওই যুবক যাতে উঠে তাঁদের উপরে প্রত্যাঘাত করতে না পারেন, সেই কারণেই তাঁর পা বেঁধে দেওয়া হয়৷ যদিও কী কারণে দু পক্ষের মধ্যে বচসা শুরু হল, কেন তা হাতাহাতিতে গড়াল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে, বছর কুড়ির ধৃত ধ্রুব মিত্র নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দা৷ কামাল সাহা নামে ওই কুড়ি বছরের তরুণী উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের মোহনপুরের বাসিন্দা৷ দু জনেই একসঙ্গে দমদমের সিঁথি এলাকায় থাকতেন৷
বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ প্রায় পাঁচ বছর কলকাতায় একাই থাকতেন৷ বাঙুর এলাকায় থাকতেন তিনি৷ মৃত্যুর আগে ওই যুবকের নাক থেকে রক্তক্ষরণও হয়৷ তাঁর মাথাতেও আঘাতের চিহ্নও ছিল৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Hotel Murder Update: ডেটিং অ্যাপে আলাপ, ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে কী ঘটেছিল? গ্রেফতার পলাতক তরুণী সহ ২
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement