advertisement

Kalighater Kaku: সিবিআই দফতরে এবার 'কালীঘাটের কাকু'! ছাপোষা সুজয়ের আড়ালে আরও বড় মাথা? জানতে চান গোয়েন্দারা

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমে গোপাল দলপতি এবং তার পরে তাপস মণ্ডলের মুখে এই কালীঘাটের কাকুর নাম উঠে এসেছিল৷

সিবিআই দফতরে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
সিবিআই দফতরে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
সূত্রের খবর, গতকালই সিবিআই আধিকারিকরা সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ সকালে হাজিরা দেওয়ার কথা জানান৷ এ দিন সকাল এগারোটার কিছু আগে দু' জন আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন 'কালীঘাটের কাকু' হিসেবে নাম উঠে আসা সুজয়কৃষ্ণ ভদ্র৷
advertisement
advertisement
নিজাম প্যালেসে ঢোকার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, 'কেন ডাকল জানি না৷ নোটিসও দেয়নি৷ হাতে লেখা কাগজ দিয়ে এসেছিল গতকাল সন্ধে সাড়ে ছ' টায়৷ তাই চলে এসেছি৷ আমি এসবের কিছুই বুঝি না৷ আমার স্ত্রী খুবই অসুস্থ৷ তা সত্ত্বেও এসেছি৷ এর পরেও বলবে আমি তদন্তে অসহযোগিতা করছি৷'
নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমে গোপাল দলপতি এবং তার পরে তাপস মণ্ডলের মুখে এই 'কালীঘাটের কাকু'-র নাম উঠে এসেছিল৷ তাপস মণ্ডলের দাবি ছিল, এই 'কালীঘাটের কাকু'-র কথা বলেই বার বার টাকা চেয়ে তাগাদা দিতেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ৷ জিজ্ঞাসাবাদে কুন্তলও এই কালীঘাটের কাকুর কথা সিবিআই কর্তাদের জানিয়েছেন বলে সূত্রের খবর৷
advertisement
যদিও সুজয়কৃষ্ণ ভদ্র টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি ছিল, যেহেতু তিনি তৃণমূলের একজন শীর্ষ নেতা এবং সাংসদের দফতরে কাজ করেন, সেই কারণেই তাঁর নাম জড়ানো হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighater Kaku: সিবিআই দফতরে এবার 'কালীঘাটের কাকু'! ছাপোষা সুজয়ের আড়ালে আরও বড় মাথা? জানতে চান গোয়েন্দারা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement