advertisement

ভোটের আগেই তৃণমূলে ৭ বিজেপি সাংসদ! চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়র

Last Updated:
#কলকাতা: বিজেপি নেতারা জোর গলায় দাবি করছেন তৃণমূল কংগ্রেসের আরও অনেক বিধায়ক, সাংসদ তাঁদের দলে যোগ দিতে তৈরি৷ শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক, সাংসদ সম্প্রতি দলও ছেড়েছেন৷ এই পরিস্থিতির মধ্যেই উল্টো দাবি করলেন তৃণমূল নেতা এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ খাদ্যমন্ত্রীর দাবি, বিজেপি-র ছয় থেকে সাত জন সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন৷
দলে ভাঙনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে উত্তর চব্বিশ পরগণায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় বলেন, 'বিজেপি-র ছয় থেকে সাত জন সাংসদ অবিলম্বে আমাদের দলে যোগ দিতে চান৷ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তাঁরা যোগদান হয়ে যাবে৷ ভোটের আগেই কয়েকজন যোগ দিতে পারেন৷ আর আমাদের দল থেকে যে বিধায়করা বিজেপি-তে গিয়েছিলেন, তাঁরা ফিরে আসার জন্য লাইন করছেন৷'
advertisement
স্বভাবতই জ্যোতিপ্রিয়র দাবিকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিক হঠাৎ করে রাজনীতিতে আসেননি৷ উনি পরিস্থিতিটা বুঝতে পারছেন৷ দলের কর্মীদের ধরে রাখতেই এসব কথা বলেছেন৷' ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা খারাপ হয়ে গিয়েছে৷ উনি যা বলছেন তার উল্টোটা হবে৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের আগেই তৃণমূলে ৭ বিজেপি সাংসদ! চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়র
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement