advertisement

Jyotipriya Mallick Partha Chatterjee: একই 'সেলে' সাক্ষাৎ...! জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সিতে পেয়েই 'বড়' পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

Jyotipriya Mallick Partha Chatterjee: প্রেসিডেন্সি জেলের এই সেলেই ২০২১ সাল থেকে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠাঁই হল সেই একই সেলে।

'বড়' পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের
'বড়' পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা: পয়লা নম্বর সেলে মুখোমুখি দেখা দুই রাজনৈতিক সতীর্থর। প্রেসিডেন্সি জেলের এই সেলেই ২০২১ সাল থেকে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠাঁই হল সেই একই সেলে। আর সেখানেই পুরোনো দুই সহকর্মীর সাক্ষাৎ। রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা হতেই কী বললেন দলের প্রবীণ সতীর্থ?
রবিবার প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রাতের বেলা যাওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বাকি বন্দিদের। তবে একই সেলে যে ‘বালু’ আসছেন তা আগেই জেনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর সাক্ষাতে জ্যোতিপ্রিয় মল্লিককে, পার্থ চট্টোপাধ্যায় বড় দাদার মতোই দেন সুস্থ হওয়ার পরামর্শ।
প্রসঙ্গত, অসুস্থ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে তার সেলে মাটিতেই কম্বল পেতে শুচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। একজন রক্ষী সর্বক্ষণ নজরদারি করছেন তাঁর উপর। প্রেসিডেন্সি জেলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন।
advertisement
advertisement
এদিন রাজ্য মন্ত্রীসভার একসময়ের সতীর্থকে দেখতে পেয়ে পার্থ চট্টোপাধ্যায় তাঁর দ্রুত শারীরিক আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত পাশেই পয়লা বাইশ সেলে রয়েছেন গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মাণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick Partha Chatterjee: একই 'সেলে' সাক্ষাৎ...! জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সিতে পেয়েই 'বড়' পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement