advertisement

ডাক্তার মারধরে অভিযুক্তদের জামিন কেন? ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

Last Updated:

আদালতের রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা৷ ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন৷

#কলকাতা: এনআরএস হাসপাতালে চিকিত্‍‌সকদের মারধরের অভিযোগে ধৃত ৫ জনের জামিনের প্রতিবাদে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা৷ সোমবার চিকিত্‍‌সকদের মারধরে ধৃত ৫ জনের জামিন মঞ্জুর করে শিয়ালদহ আদালত৷
আদালতের রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা৷ ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হল৷ আগামিকাল অর্থাত্‍‌ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক করবেন ৩১ জন জুনিয়র ডাক্তার৷ সেই বৈঠকে লিখিত প্রতিবাদ জানাবেন জুনিয়র ডাক্তাররা৷
এনআরএস-এ ডাক্তারদের মারধরের অভিযোগে ধৃত ৫ জনকে জামিন দিয়েছে শিয়ালদহ আদালত৷ ধৃতদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না-থাকায় জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানায় আদালত৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডাক্তার মারধরে অভিযুক্তদের জামিন কেন? ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement