advertisement

যাদবপুরের সমাবর্তন মঞ্চে CAA প্রতিলিপি ছিঁড়ে পড়ুয়ার প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

CAA-এর বিরুদ্ধে ফের গর্জে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

#কলকাতা: CAA-এর বিরুদ্ধে ফের গর্জে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ প্রথমে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে না আসতে দেওয়া ৷ আর এবার সমাবর্তন মঞ্চেই স্বর্ণপদক ও শংসাপত্র নেওয়ার পর CAA-এর প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ প্রর্দশন করলেন  বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ছাত্রীর ৷
আন্তজার্তিক সম্পর্ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন দেবস্মিতা চৌধুরী ৷ মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদক ও শংসাপত্র হাতে নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়েই CAA-এর প্রতিলিপি ছিুঁড়ে ফেলেন তিনি ৷ তারপর ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে ইনকিলাব জিন্দাবাদ’ বলে স্লোগান দেন দেবস্মিতাও ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের ভিডিও ৷
মঙ্গলবার দেড় ঘন্টার বিক্ষোভ , যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যপালকে ছাড়াই হবে সমাবর্তন অনুষ্ঠান ৷ উপাচার্য জানিয়ে দেন যেহেতু বিক্ষোভের জেরে রাজ্যপাল যিনি চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ঢুকতেই পারেননি তাই তাঁকে ছাড়াই পড়ুয়ারদের মেডেল দেওয়া হবে ৷ উপাচার্য জানিয়ে দেন যেহেতু বহু পড়ুয়া বহুদূর থেকে এসেছেন তাই আচার্য না থাকলেও তাঁদের সম্মান দান থেকে বঞ্চিত করা হবে না ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরের সমাবর্তন মঞ্চে CAA প্রতিলিপি ছিঁড়ে পড়ুয়ার প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement