advertisement

JU Student Death: পুলিশকে ঢুকতে না দেওয়া জয়দীপ, ২০১৮তে পিটিয়েছিলেন পড়ুয়া, চাঞ্চল্যকর তথ্য সামনে

Last Updated:

JU Student Death: শুধু তাই নয়, ২০১৮ সালের মহালয়ার দিন হোস্টেলের কয়েকজন পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছিল এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে।

জয়দীপ ঘোষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল
জয়দীপ ঘোষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল
কলকাতা: প্রথম বর্ষের পড়ুয়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর পর হোস্টেলে গেট আটকে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তনী, জয়দীপ ঘোষ।
সেই জয়দীপ ঘোষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল। অতীতেও এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের গেট আটকানোর অভিযোগ উঠেছিল।
advertisement
শুধু তাই নয়, ২০১৮ সালের মহালয়ার দিন হোস্টেলের কয়েকজন পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছিল এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সময় তদন্ত কমিটি ও গঠন হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টে ও কার্যত দোষী সাব্যস্ত করা হয়েছিল এই জয়দীপ ঘোষকে। কিন্তু তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি।
advertisement
যদিও সেই সময় জয়দীপ ঘোষ অভিযোগ অস্বীকার করলেও সেই সময় উপস্থিত থাকা একাধিক পড়ুয়া জয়দীপ ঘোষকে দায়ী করেছিল সেই ঘটনার পিছনে। সেই সময় জয়দীপ ঘোষকে শাস্তি দেওয়া গেলে হয়ত আজকে হোস্টেল আটকানোর সাহসও করত না। সেই সময়ের তদন্ত কমিটির সদস্য ছিলেন বর্তমান জুটার সম্পাদক পার্থপ্রতিম রায়।
advertisement
Somraj Bandopadhay
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Student Death: পুলিশকে ঢুকতে না দেওয়া জয়দীপ, ২০১৮তে পিটিয়েছিলেন পড়ুয়া, চাঞ্চল্যকর তথ্য সামনে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement