JU Student Death: যাদবপুরের পড়ুয়া মৃত্যুর জের, হস্টেলের নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে লাঠি,বাঁশি, টর্চ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর হস্টেলের নিরাপত্তায় বিশেষ জোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
কলকাতা: বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর হস্টেলের নিরাপত্তায় বিশেষ জোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নিরাপত্তারক্ষীদের হাতে লাঠি,বাঁশি, টর্চ থাকবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হল বিশ্ববিদ্যালয়ের র্যাগিং-বিরোধী কমিটির বৈঠকে। আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এক্স-সার্ভিস ম্যানদের রাখার কথা বলা হলেও এবার বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের হাতে লাঠি,বাঁশি, টর্চ দিতে চায়। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের “ওয়েল ইকুইপড” করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে র্যাগিং-বিরোধী কমিটির বৈঠকে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কেমনভাবে মোকাবিলা করা হবে? তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে নিরাপত্তা রক্ষীদের।
অন্যদিকে, আগামী সপ্তাহ থেকেই যাদবপুরে বসছে সিসিটিভি। তিন নম্বর ও ৫ নম্বর গেট-এ সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে। সিসিটিভির দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট ও হোস্টেলের দু’টি গেটে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে কর্তৃপক্ষ। এবার কি তবে হস্টেলের গেটের পাশাপাশি হস্টেলের অন্যান্য জায়গাতেও বসবে সিসিটিভি? উপাচার্যের কথায় জল্পনা চরমে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2023 7:02 PM IST










