advertisement

East West Metro: ইস্ট ওয়েস্ট মেট্রোর অগ্রগতিতে আশাবাদী জাপানি সংস্থা, শীঘ্র শুরু সম্পূর্ণ পরিষেবা

Last Updated:

East West Metro: আগামী বছরেই পুরোপুরি চালু হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো 

আগামী বছরই সম্পূর্ণ রুটে চালু হয়ে যাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো
আগামী বছরই সম্পূর্ণ রুটে চালু হয়ে যাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো
কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় দফার জন্য ৭৬৮ কোটি টাকা দিতে আগেই রাজি হয়েছিল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)। শুক্রবার শহরে এসেছিল JICA-র একটি প্রতিনিধি দল। ২০১৫ সালে রেলমন্ত্রী সুরেশ প্রভু থাকাকালীন তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রসঙ্গ উঠে আসে। রাজ্য সরকারের প্রস্তাবিত রুট মেনে নেয় কেন্দ্রীয় রেলমন্ত্রক। সমস্যা মেটানোয় রাজ্য সরকারের প্রশংসা করেন তৎকালীন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও প্রস্তাবিত নতুন মেট্রো রুটের অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে টানাপোড়েন অব্যাহত ছিল।
এই প্রকল্পে ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। যদিও প্রকল্পের গতি না থাকায় টাকা দিতে নিমরাজি ছিল সংস্থাটি। রাজ্য এবং কেন্দ্রের সমস্যা মেটায় এবার প্রকল্প এলাকা পরিদর্শন করে গেলেন JICA-র ভারতীয় প্রধান। ইতিমধ্যেই এই প্রকল্পে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো প্রকল্প চালু হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড কাজ শেষের অপেক্ষায়। বউবাজার সমস্যাও কার্যত মেটার অপেক্ষায়।কাজ দেখে খুশি JICA। কাজ যাতে এগিয়ে যায় তা নিয়েও রাজ্যের প্রশংসা করেছেন JICA প্রধান। এদিন কেএমআরসিএল কর্তাদের সঙ্গেও বৈঠক করে ওই প্রতিনিধি দল।
advertisement
আরও পড়ুন : সমুদ্রের সঙ্গে ‘কিছু কথা’ বলতে প্রিয়জনদের পাশে বালুকাবেলায় হাসিমুখে অনুপম
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করা হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের। এর পর মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে আজও ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি।  বিগত কয়েক বছরে দ্রুত গতিতে এগিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই ধাপে ধাপে বেড়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের জন্য বরাদ্দ। ২০২০-২১ অর্থবর্ষে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের জন্য বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ বেড়ে হয় ৯০০ কোটি টাকা। আর আগামী অর্থবর্ষের জন্য এই বরাদ্দ আরও বেড়ে হল ১১০০ কোটি টাকা। আগামী বছরই সম্পূর্ণ রুটে চালু হয়ে যাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
East West Metro: ইস্ট ওয়েস্ট মেট্রোর অগ্রগতিতে আশাবাদী জাপানি সংস্থা, শীঘ্র শুরু সম্পূর্ণ পরিষেবা
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement