advertisement

Hindol Majumdar: যাদবপুরে ব্রাত‍্যকে হামলার ঘটনায় জামিন হিন্দোলের! জামিনের বিরোধিতায় ক্ষোভ প্রকাশ বিচারকের

Last Updated:

Hindol Majumdar: শিক্ষামন্ত্রীর উপর মামলায় জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল।

যাদবপুরে ব্রাত‍্যকে হামলার ঘটনায় জামিন হিন্দোলের! জামিনের বিরোধিতায় ক্ষোভ প্রকাশ বিচারকের
যাদবপুরে ব্রাত‍্যকে হামলার ঘটনায় জামিন হিন্দোলের! জামিনের বিরোধিতায় ক্ষোভ প্রকাশ বিচারকের
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় অভিযুক্ত হিন্দোল মজুমদারকে গ্রেফতার করা হয়। এবার সেই মামলায় জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল। স্পেন থেকে ফেরার পরেই গ্রেফতার করা হয় হিন্দোলকে। আদালতে তাঁর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। সরকারি আইনজীবী হিন্দোলের জেল হেফাজতের আবেদন জানান। সূত্রের খবর, ১০০০ টাকার বন্ডে জামিনের নির্দেশ দিয়েছে আদালত।
সরকারি আইনজীবীর জামিনের বিরোধিতা নিয়েও ক্ষুব্ধ বিচারক। জানতে চান কেন জামিনের বিরোধিতা? আইটি অ‍্যাক্টে মামলা হয়নি কেন? জানতে চান বিচারক। অন‍্যদিকে, সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে, জেল হেফাজত চায়, একইসঙ্গে বেশ কিছু ওয়াটসাপ চ্যাটও জমা দেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় কলকাতা পুলিশের তরফে লুক আউট জারি করা ছিল। বুধবার সকালে ভারতের মাটিতে পা দেওয়া মাত্রই দিল্লি পুলিশের তরফে অভিযুক্তকে আটক করে কলকাতা পুলিশকে জানানো হয়। এরপরে কলকাতা পুলিশের টিম দিল্লি পৌঁছে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিল্লিতে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয় অভিযুক্তকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hindol Majumdar: যাদবপুরে ব্রাত‍্যকে হামলার ঘটনায় জামিন হিন্দোলের! জামিনের বিরোধিতায় ক্ষোভ প্রকাশ বিচারকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement