advertisement

পাঁচতলার ব‍্যালকনি থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন মহিলা...! তড়িঘড়ি বাঁচাল যাদবপুর থানার পুলিশ

Last Updated:

সকালে পাঁচ তলার ব‍্যালকনিতে  মহিলার আচরণ দেখে অস্বাভাবিক মনে হয় আবাসনের নিরাপত্তারক্ষীদের।

News18
News18
কলকাতা: সাউথ সিটি আবাসনে ঝাঁপ দেওয়া থেকে মহিলাকে বাঁচাল যাদবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পাঁচতলার ব‍্যালকনিতে মহিলার আচরণ দেখে অস্বাভাবিক মনে হয় আবাসনের নিরাপত্তারক্ষীদের। মহিলা ঝাঁপ দিতে পারে এমন মনে হয় তাদের। এরপর যাদবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মহিলাকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী বিদেশে থাকেন। মানসিকভাবে বিধ্বস্ত ওই মহিলা। তার জেরেই হয়তো তিনি ব্যালকনিতে গিয়ে কোনও ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : দামোদরের উপর তৈরি হবে ৪ লেনের অত্যাধুনিক ‘শিল্প সেতু’, উপকৃত হবেন বর্ধমান-সহ একাধিক জেলার বাসিন্দা
সঙ্গে সঙ্গে স্থানীয় যাদবপুর থানায় খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ গিয়ে মহিলাকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়। কেন, কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার তদন্ত চলছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাঁচতলার ব‍্যালকনি থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন মহিলা...! তড়িঘড়ি বাঁচাল যাদবপুর থানার পুলিশ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement