advertisement

অবশেষে কাটল জট, পুরসভার প্রস্তাব মেনেই দুর্গাপুজো মণ্ডপ হবে মহম্মদ আলি পার্কে

Last Updated:

Mohammad Ali Park Durga Puja || অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ নিয়ে তৈরি হয় অচলাবস্থা। 

#কলকাতা: দুর্গাপুজো মণ্ডপ হবে মহম্মদ আলি পার্কেই। কলকাতা পুরসভার প্রস্তাব মেনে পার্কের সামনের দিকের অংশেই মণ্ডপ তৈরি করবে কমিটি। ইয়ুথ অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্তের কথা কলকাতা পুরসভাকে জানিয়ে দিল পুজো কমিটি।
অবশেষে জট কাটল মহম্মদ আলি পার্কের পুজোর। গতকাল কলকাতা পুরসভার পক্ষ থেকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (জল সরবরাহ বিভাগ) অমিতাভ পালের নেতৃত্বে যৌথ পরিদর্শন করা হয়। তারপর  মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক হয়। বিকল্প প্রস্তাব দেয় কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। প্রস্তাবটি ছিল যে, জলাধারের উপরে মণ্ডপকে সরিয়ে ফেলতে হবে। মণ্ডপকে জলাধারের উপর থেকে সামনে সরিয়ে এনে ১০ ফুটপার্কের মধ্যে এবং ৫ ফুট ওয়াকওয়েতে মণ্ডপ করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক, বাগদায় চাঞ্চল্য
সেই প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার পর বুধবার পুজো কমিটি কলকাতা পুরসভায় সিদ্ধান্ত  জানাতে আসে। স্থানীয় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ নম্বর বরো চেয়ারপার্সন রেহানা খাতুন এবং কমিটির জয়েন্ট সেক্রেটারি অশোক ওঝা-সহ পুজো উদ্যোক্তারা ডিজি (জল সরবরাহ বিভাগ) মৈনাক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন।  বৈঠকে পুজো কমিটি কলকাতা পুরসভা কর্তৃপক্ষের শর্ত মেনেই মণ্ডপ করার সম্মতি জানান তাঁরা।
advertisement
অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ নিয়ে তৈরি হয় অচলাবস্থা।  পুজো নিয়ে সেই  অচল অবস্থা এবার  সচল হল। কলকাতা পুরসভার কথা অনুযায়ী ১৫ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া মণ্ডপ করতে রাজি হয়েছেন মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারা। ফলে ছোট হলেও পার্কে পুজো করতে পেরে কিছুটা খুশি তাঁরা। তবে মনও খারাপ৷ সমাধান চেয়ে এদিনও পুরসভার কাছে আবেদন জানিয়েছেন তাঁরা যেন ২০২৩ সালে সুষ্ঠুভাবে পুজো করতে পারেন। ২০১৯ সালে পার্কের সেমি আন্ডারগ্রাউন্ড জলাধারে ফাটল দেখা দিলে পুজোর সরিয়ে নিতে বাধ্য হয় কমিটি। তিন বছর পর এবার পার্কে পুজো করা যাবে এই ভেবে খুশি ছিলেন উদ্যোক্তারা।
advertisement
এ বছরও আপাতত কলকাতা পুরসভার শর্ত মেনে পুজো করতে গিয়ে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে বলে জানান জয়েন্ট সেক্রেটারি অশোক ওঝা। স্থানীয় কাউন্সিলর রেহানা খাতুনের নেতৃত্বে মহম্মদ আলি পার্কের  আয়োজকরা দীর্ঘক্ষণ মৈনাক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা পুর কর্তৃপক্ষের দাবি মেনে পুজোর মণ্ডপ তৈরি করার সম্মতি দিয়েছেন বলে জানান রেহানা খাতুন। তবে তাঁর আক্ষেপ যে মহম্মদ আলি পার্কের মতো ঐতিহ্যশালী এই বিখ্যাত পুজো ছোট হলে আয়োজনে খামতি তো থাকবেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে কাটল জট, পুরসভার প্রস্তাব মেনেই দুর্গাপুজো মণ্ডপ হবে মহম্মদ আলি পার্কে
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement