advertisement

মাদার হাউসে ISIS জঙ্গিদের হামলার ছক !

Last Updated:

: কলকাতার মাদার হাউসেও নাশকতার ছক কষেছিল আই এস। মাদার হাউসে আসা বিদেশিদের টার্গেট করে হামলা চালানোর এই পরিকল্পনা ফাঁস করল আইএস জঙ্গি সন্দেহে ধৃত মুসা।

#কলকাতা: কলকাতার মাদার হাউসেও নাশকতার ছক কষেছিল আই এস। মাদার হাউসে আসা বিদেশিদের টার্গেট করে হামলা চালানোর এই পরিকল্পনা ফাঁস করল আইএস জঙ্গি সন্দেহে ধৃত মুসা। হামলার ছক ছিল কলকাতা লাগোয়া বড় রেলস্টেশনেও। মুসাকে জেরার পর চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র।
লক্ষ্য ছিল কলকাতায় বেড়াতে আসা বিদেশি পর্যটকরা। সেই লক্ষ্যপূরণেই মাদার হাউসকে বেছে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এনআইএ-র পেশ করা চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। আইএস জঙ্গি সন্দেহে বর্ধমান থেকে ধৃত মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসাকে জেরা করেই এই তথ্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করে এনআইএ। কী রয়েছে সেই চার্জশিটে?
advertisement
- কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটির সদর দফতর মাদার হাউস
advertisement
- সারা বছরই বিদেশিদের আনাগোনা থাকে
- বিদেশিদের টার্গেট করতেই মাদার হাউসকে বেছে নেয় আইএস
- ষড়যন্ত্রের অংশ ছিল এরাজ্য থেকে ধৃত আইএস জঙ্গি মুসা
- একসঙ্গে বহু মানুষকে খতম করতে কলকাতা লাগোয়া বড় রেলস্টেশনেও হামলার ছক
advertisement
- এরাজ্যে বসে সিরিয়ার একাধিক আইএস জঙ্গির সঙ্গেও যোগাযোগ রাখত মুসা
গত চার জুলাই বর্ধমানের স্টেশন থেকে গ্রেফতার করা হয় মুসাকে। ঢাকার গুলশন হামলায় যোগসূত্র মেলায় মুসাকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা। এমনকি কলকাতায় এসে মুসাকে জেরা করে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাদার হাউসে ISIS জঙ্গিদের হামলার ছক !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement