advertisement

মাথায় গুরুতর চোট, তবে আপাতত বিপন্মুক্ত NRS-এর আহত জুনিয়র ডাক্তার

Last Updated:

এনআরএসে চিকিৎসককে মারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করেছে এন্টালি থানা ৷

#কলকাতা: কিছুটা হলেও ফাঁড়া কাটল ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত বিপন্মুক্ত আহত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে NRS-এ চিকিৎসক-রোগী খণ্ডযুদ্ধে মাথায় গুরুতর চোট পান দুই জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানি ৷ পরিবহ মুখোপাধ্যায়ের তাঁর ফ্রন্টাল বোনে আঘাত গুরুতর হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ৷ অন্যদিকে যশ টেকওয়ানিকে ভর্তি করা হয় এনআরএস-এ ৷
রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই খণ্ডযুদ্ধ বাঁধে রোগী এবং জুনিয়র ডাক্তারদের। অভিযোগ জুনিয়র ডাক্তারদের উপর ক্রমাগত ইট বৃষ্টি হতে থাকে ৷ এতেই জখম হন দুই চিকিৎসক ৷ যশের মাথায় ও হাতে চোট লেগেছে ৷ চিকিৎসকদের উপর বার বার আঘাত নেমে আসছে ৷ সেই কারণেই অবস্থানে বসেছেন এনআরএস-এর জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ক্রমশই ছড়িয়ে পড়ছে ৷ নড়েচড়ে বসেছে প্রশাসনও৷ এনআরএসে চিকিৎসককে মারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করেছে এন্টালি থানা ৷
advertisement
এনআরএসের ঘটনার প্রতিবাদে কার্যত গর্জে উঠেছে গোটা রাজ্য। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নরা। আশঙ্কা এর ফলে রাজ্য জুড়ে ব্যাহত হবে চিকিৎসা পরিষেবা। ভোগান্তি বাড়বে রোগীদের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাথায় গুরুতর চোট, তবে আপাতত বিপন্মুক্ত NRS-এর আহত জুনিয়র ডাক্তার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement