advertisement

যাদবপুর ছাত্রভোট: সমকামী ছাত্রীকে প্রার্থী বানিয়ে প্রথমবার ভোটে নামছে যাদবপুর !

Last Updated:

ধীরে ধীরে গোটা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন এলজিবিটি সম্প্রদ্বায়ের মানুষজন ৷ আর সেই ছবিই

#কলকাতা: ধীরে ধীরে গোটা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন এলজিবিটি সম্প্রদ্বায়ের মানুষজন ৷ আর সেই ছবিই ফুটে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতেও ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের স্নাতকস্তরের ছাত্রী অস্মিতা সরকার ৷ অস্মিতা সমকামী৷ আর এই অস্মিতাকেই এবার যাদবপুরের নকশালপন্থী ছাত্র সংগঠন আইসা-র পক্ষ থেকে এবারে ছাত্র ভোটে মনোনিত করা হয়েছে ৷ সহকারী সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷
আইসার পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে মনোনিত হয়ে সংবাদমাধ্যমকে অস্মিতা জানিয়েছেন, ‘এক সময় আমিও প্রচণ্ড হোমোফোবিক ছিলাম ৷ এখন অবশ্য আমার ওরিয়েন্টেশন নিয়ে কোনও দ্বিধা নেই ৷ আমি এই প্ল্যাটফর্মকে এলজিবিটি-র অধিকার রক্ষাতেই কাজে লাগাতে চাই !’
advertisement
advertisement
অস্মিতা ছাড়াও, আইসা থেকে মনোনিত হয়েছেন অরুণিমা সরকার ও অভিক মণ্ডল ৷ অরুণিমা লড়তে চায় নর্থ-ইস্ট  থেকে আসা ছাত্র-ছাত্রীদের হয়ে ৷ অন্যদিকে অভিক লড়তে চায় দলিত ছাত্রদের হয়ে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুর ছাত্রভোট: সমকামী ছাত্রীকে প্রার্থী বানিয়ে প্রথমবার ভোটে নামছে যাদবপুর !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement