Kolkata Airport: মোজার মধ্যে এ কী নিয়ে যাচ্ছিলেন যাত্রী! কলকাতা এয়ারপোর্টে ধরা পড়তেই চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata Airport: বিমানবন্দর থেকে বেরোনোর সময় চলাফেরায় অসঙ্গতি থাকায় ওই যাত্রীকে আটক করা হয়।
#কলকাতা: অভিনব কৌশলে মোজার মধ্যে লুকিয়ে সোনা পেস্ট পাচার করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে আটক যাত্রী। বিমানবন্দর সূত্র মারফত খবর, দোহা থেকে কলকাতা গামী বিমান কাতার এয়ারওয়েজের QR 540 কলকাতা বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দর থেকে বেরোনোর সময় চলাফেরায় অসঙ্গতি থাকায় ওই যাত্রীকে আটক করা হয়। এরপর বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালানোর সময় জুতো খুলতেই চক্ষু চড়কগাছ। মোজার ভেতরে ৩৯৯.৪৬০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়।
advertisement
ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার ১০৮ টাকা। পরবর্তী সময়ে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এই সোনা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কার কাছে সোনা পাচার করার উদ্দেশ্য ছিল? জিজ্ঞাসাবাদ করার পর বাজেয়াপ্ত করা হয় সোনা। যাত্রীকে ছেড়ে দেওয়া হয় বলে শুল্ক দফতরের আধিকারিক সূত্র মারফত খবর।
Location :
First Published :
Nov 17, 2022 11:30 AM IST







