advertisement

হয় গ্রেফতার, না হলে বন্ধ পুলিশ-চিকিত্‍‌সা! ডাক্তারকে চড়ে ক্ষুব্ধ শান্তনুর হুঁশিয়ারি

Last Updated:

অভিযোগ, কথা বলতে বলতেই বাঁ হাত দিয়ে ডাক্তারকে সপাটে চড় কষিয়ে দেন ওসি৷ ক্ষুব্ধ ও অপমানিত হয়ে ওই ডাক্তার আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনার পরই আইএমএ-এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে ওই পুলিশকর্মীকে গ্রেফতার না-করলে কর্মবিরতি শুরু করবেন ডাক্তাররা৷

#কলকাতা: শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তারকে চড় মারার ঘটনায় যাদবপুর থানার ওসি-কে অবিলম্বে গ্রেফতারের দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শান্তনু সেন৷ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ৷ তাঁর হুঁশিয়ারি, অভিযুক্ত ওসি-কে গ্রেফতার না-করলে কোনো পুলিশকর্মীর চিকিত্‍‌সা করবেন না এ রাজ্যের ডাক্তাররা৷
সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের দ্বারা ডাক্তারদের নিগ্রহের একাধিক ঘটনা ঘটেছে৷ ক্ষুব্ধ ডাক্তার মহল এ বিষয়ে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছে৷ এ বার ডাক্তার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশকর্মীই৷ সম্প্রতি একবালপুরে একটি নামী বেসরকারি হাসপাতালে এক কর্তব্যরত ডাক্তারকে চড় মারেন যাদবপুর থানার ওসি পুলককুমার দত্ত৷ মঙ্গলবার রাতে ওই বেসরকারি হাসপাতালে ভরতি হন পুলককুমার দত্ত৷ হাতে অস্ত্রোপচার করা হয় তাঁর৷ পরের দিন সকালে কর্তব্যরত ডাক্তার ওসি-র শারীরিক অবস্থা দেখতে গেলে, কিছু কথায় হঠাত্‍‌‍ উত্তেজিত হয়ে পড়েন ওসি৷
advertisement
advertisement
আরও পড়ুন: NRS-এ রোগীর মৃত্যুতে প্রহৃত মহিলা ডাক্তার, চিকিৎসকদের সুরক্ষায় এবার নয়া ব্যবস্থা
অভিযোগ, কথা বলতে বলতেই বাঁ হাত দিয়ে ডাক্তারকে সপাটে চড় কষিয়ে দেন ওসি৷ ক্ষুব্ধ ও অপমানিত হয়ে ওই ডাক্তার আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনার পরই আইএমএ-এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে ওই পুলিশকর্মীকে গ্রেফতার না-করলে কর্মবিরতি শুরু করবেন ডাক্তাররা৷ এরই মাঝে তৃণমূল সাংসদ শান্তনু সেন সোশাল মিডিয়ায় এই পোস্টটি করেন। তিনি লেখেন, 'CMRI হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় যাদবপুর থানার ওসি-কে ২৪ ঘণ্টার মধ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে হবে। না-হলে কোনও চিকিৎসক আর পুলিশের চিকিৎসা করবে না।'
advertisement
চিকিৎসক নেতার এমন পোস্টের পর তৃণমূলের অন্দরমহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হয় গ্রেফতার, না হলে বন্ধ পুলিশ-চিকিত্‍‌সা! ডাক্তারকে চড়ে ক্ষুব্ধ শান্তনুর হুঁশিয়ারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement