advertisement

HS Exam 2025: শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ কাণ্ডে পড়ুয়াদের পরীক্ষা বাতিল? বড় সিদ্ধান্তের পথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Last Updated:

HS Exam 2025: ইতিমধ্যেই সাত জন ছাত্রকে চিহ্নিত করেছে সংসদ। যারা বুধবারের ঘটনার সঙ্গে যুক্ত।

বড় সিদ্ধান্তের পথে সংসদ
বড় সিদ্ধান্তের পথে সংসদ
কলকাতা: স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের তলব করেই বুধবারের ঘটনায় কী শাস্তি, তা জানাবে সংসদ। বুধবার মালদহের চামাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ কাণ্ডে এমনই সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই সাত জন ছাত্রকে চিহ্নিত করেছে সংসদ। যারা বুধবারের ঘটনার সঙ্গে যুক্ত। সংসদ সূত্রে খবর, মোট ১১ থেকে ১২ জন পড়ুয়া ছিল এই ঘটনার সঙ্গে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই সেই পড়ুয়াদের কলকাতায় ডেকে পাঠাবে সংসদ। পাশাপাশি কামদিতলা হাই মাদ্রাসা সংশ্লিষ্ট স্কুল কর্তাদেরও ডেকে পাঠাচ্ছে সংসদ।
advertisement
পড়ুয়াদের পাশাপাশি স্কুলের বিরুদ্ধেও শাস্তি মূলক পদক্ষেপ নিচ্ছে সংসদ। তাদের সামনেই জানানো হবে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পড়ুয়াদের পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে চলেছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
HS Exam 2025: শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ কাণ্ডে পড়ুয়াদের পরীক্ষা বাতিল? বড় সিদ্ধান্তের পথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement