advertisement

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা পর্ষদের

Last Updated:

মাধ্যমিক পর্ব শেষ ৷ এবার পালা উচ্চ-মাধ্যমিকের ৷ আজ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

#কলকাতা: মাধ্যমিক পর্ব শেষ ৷ এবার পালা উচ্চ-মাধ্যমিকের ৷  আজ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮,২৬,০২৬। গত বছরের তুলনায় ৫৩ হাজার বেশি। মাধ্যমিকের থেকে শিক্ষা নিয়ে উচ্চমাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্রের জালিয়াতি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। পরীক্ষাকেন্দ্র, প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা খতিয়ে দেখতে নিয়োগ করা হয়েছে ভেনু সুপারভাইসর ও স্পেশাল অবজার্ভার। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য রয়েছে আরএ ফরম্যাট।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে ৷ প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে ৷ প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড ৷ প্রতি হলে তিন জন করে পরীক্ষক থাকবেন ৷
advertisement
শুধু পর্যবেক্ষকের কাছে মোবাইল থাকবে ৷ পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে হল থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এর পাশাপাশি কে প্রশ্নপত্র নিলেন, কোথায় নিলেন, তার জন্য ফর্মের ব্যবস্থা করা হয়েছে ৷ রোজ সেই ফর্ম ভরতে হবে পর্যবেক্ষককে ৷ কোনও গুরুতর অপরাধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা পর্ষদের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement