advertisement

আমফানের জেরে কলকাতায় রাতভর বৃষ্টি, চলবে আগামিকালও

Last Updated:

গতি কিছুটা কমলেও রাতভর চলবে বৃষ্টি ৷ শুধু তাই নয় আমফানের জেরে আগামিকালও বৃষ্টি চলবে শহরজুড়ে ৷

#কলকাতা: গ্রাম থেকে শহর, আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা ৷ ঝড়ে গতি কিছুটা কমলেও রাতভর চলবে বৃষ্টি ৷ শুধু তাই নয় আমফানের জেরে আগামিকালও বৃষ্টি চলবে শহরজুড়ে ৷
ইতিমধ্যেই একাধিক এলাকায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে গাছ পড়ে যাওয়ায় ৷ ঝড়ের তীব্রতা এতটাই যে উত্তর ২৪ পরগনায় ৫২০০ টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের । আশঙ্কায় গৃহবন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী ।
সূত্রের খবর অনুযায়ী, ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে ঝড়ে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ দুই ২৪ পরগনা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন লাগবে বলে মনে করা হচ্ছে ৷ বেশ কিছু জায়গায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে ৷ হাসনাবাদ, গোসাবা, সন্দেশখালি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আমফানের জেরে কলকাতায় রাতভর বৃষ্টি, চলবে আগামিকালও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement