advertisement

কলকাতায় ১০০ কিমি বেগে ধেয়ে এল ঝড়, ৫০টিরও বেশি গাছ পড়ে তছনছ শহর

Last Updated:

বৈশাখের সবে শুরু। এখনই রণংদেহি মেজাজে গরম। চাঁদিফাটা রোদ আর শুকনো গরম হলকায় নাকাল দক্ষিণবঙ্গ।

#কলকাতা: বৈশাখের সবে শুরু। এখনই রণংদেহি মেজাজে গরম। চাঁদিফাটা রোদ আর শুকনো গরম হলকায় নাকাল দক্ষিণবঙ্গ। দিনভর অসহ্য গরমের পর সন্ধেবেলা কলকাতা জুড়ে নামল স্বস্তির ঝড়- বৃষ্টি ৷ সারাদিনের ভ্যাপসা গরমে পর কিছুটা হলেও স্বস্তি নিয়ে এল বৃষ্টি ৷ প্রায় ৮৪ কিমি বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে ৷
কলকাতা, দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ৷ স্ট্র্যান্ড রোড সহ বেশকিছু এলাকায় ঝড়ের জেরে পড়ল গাছ ৷ সেক্টর ফাইভেও ঝড়ে পড়ল গাছ ৷ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল ৷
ঝড়ের কারণে বন্ধ করা হল বাগুইআটি উড়ালপুল ৷ বাগুইআটির ফ্লাইওভারে গাড়ি উঠতে দিচ্ছে পুলিশ ৷ ভিআইপি রোডে যান চলাচল মন্থর ৷ মিলেনিয়াম পার্কের কাছে যানজট সৃষ্টি হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা ৷ শিয়ালদহ শাখায়ও ট্রেন চলাচল ব্যাহত ৷ বন্ধ করা হয়েছে চক্ররেল পরিষেবা ৷
advertisement
advertisement
কলকাতার একাধিক রাস্তায় গাছ পড়ে ৷ সাদার্ন অ্যাভিনিউ, পদ্মপুকুর ভাঙল গাছ ৷ গাছ ভেঙে পড়েছে বিডন স্ট্রিটে ৷ পার্ক সার্কাসে ৷ বড়বাজারে মন্দিরের উপর ভেঙে পড়ল গাছ ৷ শোভাবাজারে লরির উপর ভেঙে পড়ল গাছ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় ১০০ কিমি বেগে ধেয়ে এল ঝড়, ৫০টিরও বেশি গাছ পড়ে তছনছ শহর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement