advertisement

Fake Medicine: জাল ওষুধের বিক্রি ঠেকাতে এবার বিশেষ নির্দেশ নবান্নের, এবার থেকে দোকানে দোকানে নজর

Last Updated:

কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে দেওয়া অতিরিক্ত ব্যবহার হওয়া ৩০০টি ওষুধের ক্ষেত্রে বিক্রি হওয়ার সময় কিউআর কোড আসল না নকল?

AI Generated Image
AI Generated Image
কলকাতা: জাল ওষুধ বা গুণগত মানে পিছিয়ে থাকা ওষুধের কারবার চোরাগোপ্তা ভাবে চলছেই৷ এদিকে ধরপাকড় বজায় রেখেছে প্রশাসনও৷ মাঝমধ্যেই ভেজাল ওষুধ বাজেয়াপ্ত করার খবর আসছে হাওড়া, উত্তর ২৪ পরগনার মতো জায়গা থেকে৷ এবার ওষুধের ভেজাল কারবার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নবান্নও৷ জানা গিয়েছে, নবান্নের নির্দেশে ওষুধের দোকানে সরেজমিনে যাবেন আধিকারিকরা। এবার ওষুধের দোকানে দোকানে পরিদর্শন করবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
নিষিদ্ধ হওয়া ওষুধগুলি বিক্রি হচ্ছে না তো? দোকানে দোকানে পরিদর্শন করে খতিয়ে দেখবেন আধিকারিকরা।
আরও পড়ুন: এক ট্রেনেই এবার ভুটান…IRCTC-র স্পেশাল ট্রেনে টোটাল খরচ কত? জেনে নিন দারুণ ব্যাপার
জেলায় জেলায় এই পরিদর্শন করবেন তাঁরা। জেলাগুলিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকএর নেতৃত্বে চলবে এই পরিদর্শন।
advertisement
কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে দেওয়া অতিরিক্ত ব্যবহার হওয়া ৩০০টি ওষুধের ক্ষেত্রে বিক্রি হওয়ার সময় কিউআর কোড আসল না নকল?
advertisement
তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য। সব খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: জাল ওষুধের বিক্রি ঠেকাতে এবার বিশেষ নির্দেশ নবান্নের, এবার থেকে দোকানে দোকানে নজর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement