advertisement

বিসর্জন মামলায় বহাল সিঙ্গল বেঞ্চের রায়

Last Updated:

বিসর্জন মামলায় বহাল থাকল সিঙ্গল বেঞ্চের রায় ৷ সোমবার ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল বিসর্জন নিয়ে কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা ৷

#কলকাতা: বিসর্জন মামলায় বহাল থাকল সিঙ্গল বেঞ্চের রায় ৷ সোমবার ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল বিসর্জন নিয়ে কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা ৷ দশমীর দিন সন্ধে ৬টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে বাড়ির প্রতিমা ৷ তবে  ধর, দত্ত, বেরা বাড়ির পুজোর বিসর্জন করা যাবে রাত ৮.৩০ পর্যন্ত ৷ বাকি বাড়ি ও আবাসনের পুজোর বিসর্জন কোন পথে সিদ্ধান্ত হবে পুলিশ ও প্রশাসনের বৈঠকে ৷ শোভাযাত্রার রুটও ঠিক হবে ওই বৈঠকে ৷ ‘বিকেল ৪টের পর বিসর্জনের বাধা বৈধ নয়’, নির্দেশ ছিল বিচারপতি দীপঙ্কর দত্তের ৷ সেই নির্দেশই বহাল রাখল বিশেষ বেঞ্চ ৷
পঞ্জিকা মতে আগামী ১১ অক্টোবর বিজয়া দশমী ৷ নিয়ম মতো বনেদি বাড়ি সহ কলকাতার বেশিরভাগ মণ্ডপের প্রতিমা ওই দিন নিরঞ্জন করা হয় ৷ কিন্তু ১২ তারিখই মহরম হওয়ায় কলকাতা পুলিশ শৃঙ্খলা রক্ষায় নির্দেশিকা জারি করে যে, দশমীর দিন বিকেল চারটের পর আর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না ৷ এই নির্দেশিকার পরই শুরু হয় বিতর্ক ৷
advertisement
বিজয়া দশমীর দিন সূর্যাস্তের পরই প্রতিমা বিসর্জন দেওয়াই বেশ কিছু বনেদী বাড়ির প্রথা ৷ পুলিশের নির্দেশিকা মানতে গেলে ভেঙে যাবে সাবেকী নিয়ম ৷ যা মানতে নারাজ কলকাতার অনেক বনেদী বাড়ি ৷ এই নিয়ে আদালতের দ্বারস্থ হন উত্তর কলকাতার রূপ চাঁদ রায় স্ট্রিটের বাসিন্দা ধর পরিবার ও বিডন স্ট্রিটের দত্ত পরিবার ৷
advertisement
advertisement
কলকাতায় পারিবারিক ও আবাসন মিলে দেড় হাজার পুজো রয়েছে। বিসর্জনে এমন নির্দেশিকা জারি করায় হাইকোর্টের সমালোচনার মুখেও পড়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিসর্জন মামলায় বহাল সিঙ্গল বেঞ্চের রায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement