advertisement

মডেলিংয়ে এসে বিপাকে পড়লেন হাসিন, খোরপোশের আর্জি খারিজ করল আদালত

Last Updated:
#কলকাতা : মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ, আদালতে মামলা দায়ের এসবের মধ্যেই মডেলিং কেরিয়ারে ফিরে গিয়েছিলেন হাসিন জাহান ৷ শুরু করেছিলেন অভিনয় এমনকি বলিউডি ছবিতেও কাজ শুরু করছেন শামি পত্নী ৷
আর আলিপুর কোর্টে হাসিনের এই কাজ করার প্রমাণ দেওয়াতেই রায় গেল তাঁর বিপক্ষে ৷ মহম্মদ শামির থেকে খোরপোষ বাবদ ৭ লক্ষ টাকা এবং ৩ বছরের মেয়ের দেখাশুনোর জন্য ৩ লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন ৷ তবে হাসিন ফের কাজ শুরু করেছেন ফলে তাঁর আর শামির টাকার কোনও প্রয়োজন নেই এই মর্মে দাখিল করেন ভারতীয় পেস ব্যাটারির আইনজীবী ৷ সেই তত্ত্বে সায় দেন আলিপুর আদালতের বিচারক নেহা শর্মা ৷ হাসিনের খোরপোশের আর্জি তিনি খারিজ করে দিয়েছেন ৷
advertisement
Photo Courtesy : Haseen Jahan/ Twitter Handle Photo Courtesy : Haseen Jahan/ Twitter Handle
advertisement
এখন শুধুমাত্র মেয়ের ভরণ পোষণের জন্য মহম্মদ শামি মাসে ৮০ হাজার টাকা দেবেন এমনটাই জানিয়েছেন মহম্মদ শামির আইনজীবী সেলিম রহমান ৷
advertisement
এদিকে নিম্ন আদালতের এই রায়ে একেবারেই খুশি নয় হাসিন জাহানরা ৷ হাসিনের আইনজীবী জানিয়েছেন মহম্মদ শামির বার্ষিক আয় ১০ কোটি টাকা যেটা হাসিন প্রমাণ করতে পারেননি ৷ এবার তারা সেটা প্রমাণ করবেন এবং উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মডেলিংয়ে এসে বিপাকে পড়লেন হাসিন, খোরপোশের আর্জি খারিজ করল আদালত
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement