Gyanesh Kumar: বাংলার ভোট নিয়ে অবজার্ভারদের বেনজির নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার! কোচবিহারের অবজার্ভারের সঙ্গে তুমুল কথা কাটাকাটি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Gyanesh Kumar: নয়াদিল্লিতে অবজার্ভারদের সঙ্গে বৈঠকে রীতিমতো বাদানুবাদ হল জ্ঞানেশ কুমারের। তারপরেই ওই অবজার্ভারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন।
নয়াদিল্লি: ভোটের সময় পশ্চিমবঙ্গে হিংসা কোনও ভাবেই মেনে নেব না। এমনই নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। তিনি সাফ নির্দেশ দেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে অতীতে হিংসা ছড়ানোর, তাদের নিশ্চিত গ্রেফতার (Surety Arrest ) করতে হবে। পুলিশ অবজারভারদের এটা সক্রিয়ভাবে কার্যকর করতে হবে। অতীতে হিংসা ছড়ানোর অভিযোগ যে সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে রয়েছে তাদের বাউন্ড ডাউন করতেই হবে। অবজার্ভারদের বৈঠকে নির্দেশ দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমন খবর কমিশন সূত্রে।
জ্ঞানেশ কুমার নির্দেশ দেন, পুলিশ পর্যবেক্ষকরা প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনী ডেকে নেবেন। আইন-শৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা তৈরি হলে ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী আপনারা ডাকতে পারবেন। মালদহের মোথাবাড়ির ঘটনার পর পুলিশ পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে কড়া নির্দেশ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের।
advertisement
advertisement
এবার অবজার্ভারের সঙ্গেই কথা কাটাকাটি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের। পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে কোচবিহারের এক অবজার্ভারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। জানতে চান কত গুলো ভোট গ্রহণ কেন্দ্র আছে? উত্তর না দিতে পারায় রেগে গিয়ে বলেন “Go back to your home, leave the room”। পর্যবেক্ষকদের এই বৈঠকে কোচবিহারের এক সিনিয়র অফিসারকে এই ধরনের কথা বলায় তিনিও পাল্টা ক্ষোভ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে।
advertisement
ওই অবজার্ভার বলেন, ”আপনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন না। ২৫ বছর দিয়েছি আমার এই সার্ভিসে।” কোচবিহারের ওই অবজার্ভার বৈঠকে সরব হওয়া মাত্রই চুপ করে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেই কমিশন সূত্রে খবর। তারপরই তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 1:55 PM IST








