advertisement

শুধু দিল্লি হিংসা নয়, এ রাজ্যের হিংসার কথাও বলতে হবে: রাজ্যপাল

Last Updated:

মঙ্গলবার দিল্লি হিংসা নিয়ে রাজ্যপাল প্রতিক্রিয়ায় বলেন, 'আমি সব হিংসার বিরুদ্ধে৷ সব হিংসাকেই ফোকাস করতে হবে৷ শুধু দিল্লি হিংসা নিয়ে কথা বললে হবে না৷ জলপাইগুড়ির হিংসাকেও ফোকাসে আনতে হবে৷'

#কলকাতা: কলকাতায় 'গোলি মারো' স্লোগান নিয়ে তাঁর বক্তব্য, '১ হাজার জনের মধ্যে যদি একজন এই রকম কিছু বলে থাকে, তা আমার কাছে ০.১ শতাংশ গুরুত্বের৷' দিল্লির হিংসায় ৪৬ জনের মৃত্যু ও ৩০০-রও বেশি আহতের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তব্য, শুধু দিল্লি হিংসা নিয়ে কথা বললে হবে? এ রাজ্যের হিংসা নিয়েও কথা বলতে হবে৷
মঙ্গলবার দিল্লি হিংসা নিয়ে রাজ্যপাল প্রতিক্রিয়ায় বলেন, 'আমি সব হিংসার বিরুদ্ধে৷ সব হিংসাকেই ফোকাস করতে হবে৷ শুধু দিল্লি হিংসা নিয়ে কথা বললে হবে না৷ জলপাইগুড়ির হিংসাকেও ফোকাসে আনতে হবে৷'
দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে৷ ৩০০-র বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷ কয়েক হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ প্রচুর মানুষ পালিয়ে গিয়েছেন দিল্লি ছেড়ে৷ আন্তর্জাতিক মহলেও দিল্লি হিংসা নিয়ে নিন্দার ঝড় উঠেছে৷ রাষ্ট্রসঙ্ঘ তীব্র নিন্দা করেছে দিল্লি হিংসার৷ দিল্লি হিংসাকে 'পরিকল্পিত গণহত্যা' বলে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু দিল্লি হিংসা নয়, এ রাজ্যের হিংসার কথাও বলতে হবে: রাজ্যপাল
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement