advertisement

উপাচার্য কি আদৌ পদত্যাগ করবেন ? জল্পনা জিইয়ে রাখলেন রাজ্যপাল

Last Updated:

প্রবেশিকা বিতর্কের রেশ কাটিয়ে ছন্দে ফিরছে যাদবপুর ৷ তবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে এখনও অনড় উপাচার্য ৷ অন্যদিকে, উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে নারাজ আচার্য কেশরীনাথ ত্রিপাঠী ৷

#কলকাতা: প্রবেশিকা বিতর্কের রেশ কাটিয়ে ছন্দে ফিরছে যাদবপুর ৷ তবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে এখনও অনড় উপাচার্য ৷ অন্যদিকে, উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে নারাজ আচার্য কেশরীনাথ ত্রিপাঠী ৷ পদত্যাগের বিষয়টি উপাচার্য সুরঞ্জন দাসের কোর্টেই ঠেললেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷
আজ, বৃহস্পতিবার বনিকসভা অ্যাসোচেমের(ASSOCHAM)-র একটি  অনুষ্ঠানে  আসেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী ৷ উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিয়েই এই অনুষ্ঠানে মন্তব্য করেন কেশরীনাথ ৷ তিনি বলেন,
আগে উনি অলোচনা করতে আসুন ৷ তারপর বিষয়টি নিয়ে ভাবব ৷ ওনার উপর কিছু চাপিয়ে দেব না ৷ কর্মসমিতির বৈঠকে(ইসি) ছাত্র-ভর্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিয়ে কোনও আলোচনা করা হয়নি ৷ এ বিষয়ে উপাচার্যই ব্যাখ্যা দেবেন ৷ আমি এ বিষয়ে মন্তব্য করব না ৷
advertisement
advertisement
প্রবেশিকার বদলে নম্বরের ভিত্তিতেই ভর্তির পক্ষে ছিলেন উপাচার্য ও সহউপাচার্য। তবে এক্সিকউটিভ কাউন্সিলের বেশিরভাগ সদস্যই প্রবেশিকা ফেরানোর পক্ষে মত দেন । তবে, এই সিদ্ধান্তে যে তাদের সায় নেই, তা জানিয়েই তৈরি হয় বৈঠকের রেজোলিউশন। রীতিমতো নজিরবিহীন পরিস্থিতি । কর্মসমিতি বৈঠকের পরই পদ ছাড়ার ঘোষণা করেন উপাচার্য ও সহউপাচার্য । এরপর কী হবে ? সেই নিয়ে সকলেরই নজর ছিল রাজ্যপালের দিকে ৷ কিন্তু পদত্যাগ নিয়ে সেই জল্পনা আজও জিইয়ে রাখলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উপাচার্য কি আদৌ পদত্যাগ করবেন ? জল্পনা জিইয়ে রাখলেন রাজ্যপাল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement