advertisement

আবার বাড়ল গ্যাসের দাম, আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমে প্রতিবাদ তৃণমূল মহিলা নেতৃত্বের

Last Updated:

প্রতিবাদে সামিল হওয়া মহিলারা জানান, মধ্যবিত্ত ঘরের হেঁসেল সামলান বাড়ির মহিলারাই। আর এক ধাক্কায় ৬০ টাকা গ্যাসের দাম বাড়ায় সেই হেঁসেলেই টান পড়েছে। যাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি, তাদের ক্ষেত্রে এবার খরচও বাড়তে চলেছে।

প্রতিবাদে সামিল হওয়া মহিলারা জানান, মধ্যবিত্ত ঘরের হেঁসেল সামলান বাড়ির মহিলারাই
প্রতিবাদে সামিল হওয়া মহিলারা জানান, মধ্যবিত্ত ঘরের হেঁসেল সামলান বাড়ির মহিলারাই
কলকাতা: এক ধাক্কায় বাড়লো ৬০ টাকা গ্যাসের দাম। আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে আবার বাড়লো গ্যাসের দাম। হেঁসেল সামলাতে এবার হিমশিম খেতে হবে এমনটাই মনে করছেন মহিলারা। আন্তর্জাতিক নারী দিবসের দিন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন ১৫ নম্বর ওয়ার্ডের মহিলারা। রাস্তায় সিলিন্ডার রেখে, তার পাশের কাঠ কয়লার উনুন জ্বেলে চলে প্রতিবাদ। কোন দলীয় পতাকা না থাকলেও, এদিন এই প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূলের মহিলা নেতৃত্বদের। উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত।
প্রতিবাদে সামিল হওয়া মহিলারা জানান, মধ্যবিত্ত ঘরের হেঁসেল সামলান বাড়ির মহিলারাই। আর এক ধাক্কায় ৬০ টাকা গ্যাসের দাম বাড়ায় সেই হেঁসেলেই টান পড়েছে। যাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি, তাদের ক্ষেত্রে এবার খরচও বাড়তে চলেছে। কি করে সংসার চলবে, সে নিয়েই চিন্তিত মহিলারা। আবার অনেকে জানান, মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডারে টাকা বাড়িয়েছেন ঘুরপথে কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকাতেই কোপ মারছে।
advertisement
advertisement
৭ মার্চ থেকেই বেড়েছে রান্নার গ‍্যাসের দাম বাড়ল!যার ফলে মাথায় হাত আম জনতার৷ রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৩৯ টাকা । প্রতি সিলিন্ডার দাম বেড়েছে ৬০ টাকা। বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪.৫০ টাকা । এখন বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৯৯৯ টাকা। গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার সেই দাম বেড়ে দাঁড়াল ১৯৯৯ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস।
advertisement
সোমনাথ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবার বাড়ল গ্যাসের দাম, আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমে প্রতিবাদ তৃণমূল মহিলা নেতৃত্বের
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement