Gas Cylinder: বাড়ির গ্যাস শেষ, হচ্ছে না বুকিংও! নাজেহাল অবস্থা আলিপুরদুয়ারে, উনুনে করতে হচ্ছে রান্না!
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানাচ্ছেন যে গ্যাসের একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার আগে বুকিং করতে গেলে বুকিং নেবে না সিস্টেম। এমনিতে দাম বৃদ্ধি, তার উপর গ্যাস সিলিন্ডার অমিল। সব মিলিয়ে নাজেহাল অবস্থা গ্যাসের গ্রাহকদের। গ্যাসের জন্য ত্রাহি ত্রাহি রব সর্বত্র।
আলিপুরদুয়ার: জ্বালানি গ্যাস মিলছে না আলিপুরদুয়ারে। মোবাইলে গ্যাস বুকিংও হচ্ছে না বলে অভিযোগ। অনেকের হেঁসেল প্রায় বন্ধ হওয়ার যোগাড়। আবার অনেকে দাবি করছেন বাড়িতে গ্যাস ফুরিয়ে যাওয়ায় উননে কাঠ দিয়ে রান্নাবান্না করতে বাধ্য হচ্ছেন তাঁরা। আতঙ্কিত গ্যাসের গ্রাহকরা ইন্ডিয়ান ওয়েলের গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন। গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানাচ্ছেন যে গ্যাসের একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার আগে বুকিং করতে গেলে বুকিং নেবে না সিস্টেম। এমনিতে দাম বৃদ্ধি, তার উপর গ্যাস সিলিন্ডার অমিল। সব মিলিয়ে নাজেহাল অবস্থা গ্যাসের গ্রাহকদের। গ্যাসের জন্য ত্রাহি ত্রাহি রব সর্বত্র।
৭ মার্চ থেকেই বেড়েছে রান্নার গ্যাসের দাম বাড়ল!যার ফলে মাথায় হাত আম জনতার৷ রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৩৯ টাকা । প্রতি সিলিন্ডার দাম বেড়েছে ৬০ টাকা। বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪.৫০ টাকা । এখন বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৯৯৯ টাকা। গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার সেই দাম বেড়ে দাঁড়াল ১৯৯৯ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস।
advertisement
advertisement
ইরান-ইজরায়েলে উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানিতেও আগুন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। থমকে গিয়েছে তেল সরবরাহ। এতে ধাক্কা খেল ভারতের অর্থর্নীতি। জ্বালানি-সহ জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই বাড়ল রান্নার গ্যাসের দাম। ভারতে জ্বালানি-জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজারও। মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা-ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। জ্বলছে হরমুজ প্রণালী। থমকে তেল সরবরাহ। চড়ছে অপরিশোধিত তেলের দাম ।
advertisement
রাজকুমার কর্মকার
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 11:48 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gas Cylinder: বাড়ির গ্যাস শেষ, হচ্ছে না বুকিংও! নাজেহাল অবস্থা আলিপুরদুয়ারে, উনুনে করতে হচ্ছে রান্না!









