advertisement

Ganja: গোপনে খবর ছিল, কলকাতার বাইপাসে 'সেই' গাড়ি থামাতেই ছোট্ট চেম্বারে কী মিলল জানেন? পুলিশও অবাক হয়ে তাকিয়ে রইল

Last Updated:

Ganja: নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়ি আটকায়। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

ফাইল ছবি
ফাইল ছবি
অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: বিপুল পরিমান গাঁজা উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। কামালগাজি বাইপাস এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় গাঁজা। প্রায় ৪০ কেজির মত গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়িচালক সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়ি আটকায়। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে আলাদা চেম্বার বানিয়ে তার মধ্যে গাঁজা রাখা হয়েছিল। যাতে তল্লাশি চালালেও ধরা না যায়। তবে সামনের দিকে ড্রাইভারের সিটের পাশের সিটে পা রাখার জায়গায় ঢাকনা খুলতেই বের হয় প্যাকেট প্যাকেট গাঁজা।
advertisement
advertisement
তল্লাশিতে ৪০ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বালেশ্বর থেকে। মথুরাপুর নিয়ে যাওয়ার কথা ছিল। অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি ফোন ও নগদ ১১ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS কেসে মামলা রুজু করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ganja: গোপনে খবর ছিল, কলকাতার বাইপাসে 'সেই' গাড়ি থামাতেই ছোট্ট চেম্বারে কী মিলল জানেন? পুলিশও অবাক হয়ে তাকিয়ে রইল
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement