advertisement

Khela hobe divas: 'খেলা হবে দিবস' এবার জাঁকিয়ে! কত টাকা পাচ্ছে কোন কোন ক্লাব? জানাল নবান্ন

Last Updated:

রাজ্য সরকার আগামী ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' পালনের জন্য জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান সচিব। তিনি এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে 'খেলা হবে দিবস' পালনের পরিকল্পনা তৈরি করতে বলেছেন বলেই নবান্ন সূত্রে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ‘খেলা হবে দিবস’ পালনের জন্য রাজ্যে ১৫ হাজার টাকা করে দেবে ক্রীড়া দফতর। তবে এই টাকা কাদের দেওয়া হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে ক্রীড়া দফতর। ক্রীড়া দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ক্লাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে বা পাবে, খেলা দিবস পালনের জন্য সেই সমস্ত ক্লাবগুলিকে দেওয়া হবে ১৫ হাজার টাকা।
রাজ্য সরকার আগামী ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের জন্য জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান সচিব। তিনি এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে ‘খেলা হবে দিবস’ পালনের পরিকল্পনা তৈরি করতে বলেছেন বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
ক্রীড়া দফতর জানিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬ টি কর্পোরেশনেই এই কর্মসূচি রূপায়ণ করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পালিত হবে এই সরকারি কর্মসূচি।
advertisement
সব ক্লাবই ওই দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গায় খেলা হবে দিবস পালনের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি,এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে। এ ব্যাপারে একটা গাইড লাইন তৈরি করেছে ক্রীড়া দফতর। ক্রীড়া দফতরের তরফে জানানো হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে। এর জন্য প্রত্যেকটি ইউনিটকেই ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Khela hobe divas: 'খেলা হবে দিবস' এবার জাঁকিয়ে! কত টাকা পাচ্ছে কোন কোন ক্লাব? জানাল নবান্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement