advertisement

মেধার ভিত্তিতে ভর্তি, কবে থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু? বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দফতর

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকায়:

#কলকাতা: স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র ভর্তি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে আগামী ২২ শে জুলাই। সে ক্ষেত্রে ২রা আগস্ট থেকে স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি স্নাতকোত্তর স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়া ১লা সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে। উচ্চ শিক্ষা দপ্তর নির্দেশিকা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন রকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। মেধার মাধ্যমেই ছাত্র ভর্তি করতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোন ছাত্র-ছাত্রী কলেজে আসতে হবে না। কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। এক নজরে দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকায়:
advertisement
১) স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২রা আগস্ট থেকে। আবেদনপত্র নেওয়ার কাজ শেষ হবে ২০ আগস্ট পর্যন্ত। মেধাতালিকা প্রকাশ করতে হবে ৩১ শে আগস্ট। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে।১লা অক্টোবর থেকে শুরু করতে হবে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস।
advertisement
২) স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টার এর রেজাল্ট বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকাশ করতে হবে ৩১ আগস্ট এর মধ্যে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে। আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া শেষ হবে ১৫ই সেপ্টেম্বর। মেধাতালিকা প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২৫ শে অক্টোবরের মধ্যে। প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে।
advertisement
৩) ছাত্র ভর্তি হবে অনলাইনে এবং মেধার ভিত্তিতে। যে সমস্ত ছাত্র-ছাত্রী ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে তাদের কাউন্সিলিং বা ভেরিফিকেশনের জন্য ছাত্র ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজ-বিশ্ববিদ্যালয় ডাকতে হবে না। সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই কলেজ বিশ্ববিদ্যালয়।
৪) গত বছরের মতো এ বছরও কোনরকম অ্যাপ্লিকেশন ফি নেওয়া যাবে না।
৫) যারা ভর্তি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কলেজ-বিশ্ববিদ্যালয় চিঠি দিয়ে বা ইমেইলের মাধ্যমে বা টেলিফোন করে জানাবে।
advertisement
৬)ই পেমেন্ট এর মাধ্যমে কলেজের টাকা দিতে পারবে ছাত্রছাত্রীরা তার জন্য কোনোভাবেই সশরীরে উপস্থিত হবার প্রয়োজন নেই কলেজে।
৭) যারা ভর্তির জন্য বিবেচিত হবেন তাদের তালিকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য যখন তারা কলেজে এডমিশন ফি এর জন্য টাকা দেবেন।
৮) অনলাইনে যে সমস্ত তথ্য চাওয়া হবে সব তথ্যই আপলোড করতে হবে।যদি কোন ছাত্র-ছাত্রী আপলোড করা তথ্য ভুল ধরা পড়ে তাহলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।
advertisement
৯)৮০:২০ ফর্মুলাতে বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র ভর্তি করবে। অর্থাৎ নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ৮০% এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলির থেকে ২০ শতাংশ ছাত্র ভর্তি করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলি।
উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকাতে জানানো হয়েছে উপাচার্যদের এই নির্দেশিকা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যেই যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ প্রবেশিকা পরীক্ষা বন্ধ করার প্রতিবাদে আন্দোলন নামার তৎপরতা শুরু করেছেন। উচ্চশিক্ষা দপ্তর ও আধিকারিকদের ব্যাখ্যা বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ঝুঁকি নিতে চাইছে না রাজ্য।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেধার ভিত্তিতে ভর্তি, কবে থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু? বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দফতর
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement