advertisement

প্রেসিডেন্সির সামনে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মিউজিয়াম, জানালেন শিক্ষামন্ত্রী

Last Updated:

শিক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো হবে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি৷

#কলকাতা: বিজেপি সভাপতি অমিত শাহের কলকাতায় র‌্যালির দিনের সেই অশান্তিতে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি৷ সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য৷ মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, বাংলার মণীষীদের মূর্তি বসানো হচ্ছে শহরের নামী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিতে৷
শিক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো হবে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি৷ রাজা রামমোহন রায়ের মূর্তি বসানো হবে কলেজ স্কোয়্যারে৷ এ ছাড়া বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মিউজিয়াম গড়া হবে৷
কলেজ স্কোয়্যারে বসানো হবে কাজি নজরুল ইসলামের মূর্তিও৷ বিদ্যাসাগর সেতুর সামনে বিদ্যাসাগরের মূর্তি যাতে বসানো যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর কথায়, 'বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর উপলক্ষে অনেক পরিকল্পনা রয়েছে আমাদের৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রেসিডেন্সির সামনে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মিউজিয়াম, জানালেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement