advertisement

Coronavirus| করোনা! বাংলায় ৪ জেলা এখনও রেড জোনে, জানালেন মুখ্যসচিব

Last Updated:

মুখ্যসচিব জানান, রাজ্যের ১১টি জেলা অরেঞ্জ জোনে রয়েছে৷ ৯টি জেলায় করোনা আক্রান্ত নেই৷ সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কলকাতা সংলগ্ন এলাকা ও হাওড়া লাগোয়া এলাকায়৷

#কলকাতা: পশ্চিমবঙ্গে ৪টি জেলা এখনও রেড জোনে রয়েছে৷ বৃহস্পতিবার জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা৷ রেড জোনে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা৷
advertisement
advertisement
মুখ্যসচিব জানান, রাজ্যের ১১টি জেলা অরেঞ্জ জোনে রয়েছে৷ ৯টি জেলায় করোনা আক্রান্ত নেই৷ সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কলকাতা সংলগ্ন এলাকা ও হাওড়া লাগোয়া এলাকায়৷
advertisement
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৮। ফলে সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩৪ জন। এছাড়া মোট ২৪ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন। ফলে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৩–এ। নতুন করে কোনও করোনা আক্রান্তের মৃত্যুর খবর আর পাওয়া যায়নি। তাই সংখ্যা পনেরোই আছে। বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coronavirus| করোনা! বাংলায় ৪ জেলা এখনও রেড জোনে, জানালেন মুখ্যসচিব
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement