advertisement

‘কোনও নোটিশ পাঠায়নি ইডি’ মানহানি মামলা করার হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের

Last Updated:

আর্থিক লেনদেনে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে ইডি নোটিশ পাঠিয়েছে বলে শোনা যায় ।

#কলকাতা: এখনও পর্যন্ত ইডি-র তরফে কোনও নোটিশ দেওয়া হয়নি তাঁর মেয়েকে । মিথ্যে অভিযোগে তাঁদের সম্মান নিয়ে টানাটানি করা হচ্ছে । এই মর্মে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম । কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা’কে সিবিআই তলব করার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল । তারই মধ্যে আর্থিক লেনদেনে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে ইডি নোটিশ পাঠিয়েছে বলে শোনা যায় । কিন্তু সোমবার সকাল পর্যন্ত তেমন কোনও নোটিস তাঁদের হাতে এসে পৌঁছয়নি বলে জানিয়েছেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ।
এ দিন সকালে প্রায় সব সংবাদ মাধ্যমে ইডির সূত্রকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয় যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ ফিরহাদ হাকিমের বড় মেলে প্রিয়দর্শিনীকে নোটিশ দিয়েছে ইডি। এছাড়াও সেই খবরে উল্লেখ ছিল প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। সেই সূত্রেও বিদেশে টাকা পাচার করা হয়েছে।
advertisement
advertisement
গোটা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে এ দিন সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন প্রিয়দর্শিনীও । তিনি লেখেন, ‘‘আমার বাবা রাজনীতি করেন, কিন্তু বিজেপির সামনে মাথা নত করেন না। তিনি সত্যি কথা বলার সাহস রাখেন । তাঁকে বদনাম করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে ।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কোনও নোটিশ পাঠায়নি ইডি’ মানহানি মামলা করার হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement