advertisement

Firhad Hakim on Bus Fare: বাড়ার বদলে কমে যাবে বাস ভাড়া? চালকের আসনে বসেই বড় দাবি ফিরহাদ হাকিমের

Last Updated:

ফিরহাদ হাকিম জানিয়েছেন, সরকারের হাতে থাকা দু'টি ডিজেল চালিত বাসকেই সিএনজি-তে চালানোর উপযোগী করে তোলা হয়েছে৷

#কলকাতা: বাস ভাড়া বাড়ানোর দাবিতে সরব বেসরকারি বাস মালিকরা৷ সরকার দাবি না মানায় অলিখিত নিয়মে বাস ভাড়া বেশ কিছুটা বেড়েও গিয়েছে৷ সরকারি বাস ভাড়া না বাড়লেও ডিজেলের অগ্নিমূল্যে সরকারি পরিবহণ নিগমগুলির ক্ষতির বোঝা বাড়ছে৷ এই পরিস্থিতিতে কলকাতায় পরীক্ষামূলক ভাবে দু'টি সিএনজি চালিত বাস নামালো রাজ্য পরিবহণ নিগম৷ আর সেই বাসের উদ্বোধন করেই পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, বাণিজ্যিক ভাবে এই সিএনজি চালিত বাস পরিষেবা সফল হলে কলকাতায় বাস ভাড়া বাড়ার বদলে কমে যাবে৷
ফিরহাদ হাকিম জানিয়েছেন, সরকারের হাতে থাকা দু'টি ডিজেল চালিত বাসকেই সিএনজি-তে চালানোর উপযোগী করে তোলা হয়েছে৷ তবে এর জন্য প্রায় দু' বছর ধরে গবেষণা চালিয়েছে একটি বেসরকারি সংস্থা৷ সিএনজি-তে বাস চালানোর জন্য প্রয়োজনীয় কিট তৈরি করে দিয়েছে তারা৷ সেই কিটই দু'টি বাসে বসিয়ে এ দিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হল৷ বাস উদ্বোধন করে তা কিছুটা নিজে চালিয়েও দেখেন পরিবহণমন্ত্রী৷ বাসের ইঞ্জিনে ঠিক মতো জ্বালানি আসছে কি না, বাস মসৃণভাবে চলছে কি না, তা নিজে চালকের আসনে বসে বুঝে নেন ফিরহাদ হাকিম৷
advertisement
পরিবহণমন্ত্রী জানান, 'বাস চালিয়ে মনে হল সবকিছুই ঠিক আছে৷ কিন্তু বাণিজ্যিক ভাবে এই বাস ব্যবহার লাভজনক হবে কি না, তা প্রায় দেড় মাস ধরে দেখতে হবে৷ যদি সেই পরীক্ষা সফল হয়, তাহলে কলকাতায় বাস ভাড়া বৃদ্ধি দূরে থাক, আমরা বাস ভাড়া কমিয়ে দেব৷'
advertisement
পরিবহণমন্ত্রীর এই দাবি আদৌ বাস্তবায়িত হবে কি না তা হয়তো সময়ই বলবে৷ কিন্তু ইতিমধ্যেই কলকাতায় সফল ভাবে ইলেক্ট্রিক বাস পরিষেবা দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম৷ সিএনজি চালিত বাস পরিষেবা শুরু হলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হবে, সেরকমই পরিবেশ দূষণও কমবে৷ তার উপরে ভাড়া বাড়ার বদলে সত্যিই যদি কমে, তা হবে বাড়তি প্রাপ্তি!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Bus Fare: বাড়ার বদলে কমে যাবে বাস ভাড়া? চালকের আসনে বসেই বড় দাবি ফিরহাদ হাকিমের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement