advertisement

বাগরি অগ্নিকাণ্ডে ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের দমকলের

Last Updated:
#কলকাতা: বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে এফআইআর দায়ের বরবাজার থানায় ৷ বাগরির অন্যতম মালিক রাধা বাগরি এবং বরুণরাজ বাগরির বিরুদ্ধে এফআইআর দায়ের ৷
বাগরি মার্কেটের অন্যতম মালিক রাধা বাগরি ও বরুণরাজ বাগরি ৷ এই দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে দমকল ৷ এর পাশাপাশি বাগরি এস্টেটের সিইও কৃষ্ণকুমার কোঠারির বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে ৷ যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেও মামলা দায়ের করা হয়েছে ৷ ৪৩৬, ১২০বি, ১১সি, ১১জে, ১১এল ধারায় মামলা দায়ের ৷
advertisement
এই প্রসঙ্গে দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন,
বাগরি অগ্নিকাণ্ডে এফআইআর করেছে দমকল ৷ বহুতলের অগ্নিনির্বাপক ব্যবস্থার আইন বদলের নির্দেশ নিয়ে নিয়ে আলোচনা হবে ৷ এর পাশাপাশি ট্রেড লাইসেন্স নিয়েও কঠোর হচ্ছে পুরসভা ৷ লাইসেন্স পুনর্নবীকরণে নতুন নিয়ম ৷ নতুন ট্রেড লাইসেন্সও জারি হল নয়া বিধি ৷ ট্রেড লাইসেন্সে মানা হবে না সুপারিশ ৷ মুচলেকা দিয়েও পুনর্নবীকরণ নয় ৷
advertisement
advertisement
এখনও জ্বলছে বাগরি মার্কেট ৷ শনিবার ভোররাতে আগুন লাগে মার্কেটে ৷ তিন দিন প্রায় অতিক্রান্ত ৷ এখনও জ্বলছে বাগরি মার্কেট ৷ কেন আগুন লাগে ? কেন আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা ছিল না ? গাফিলতি কার ? সেই নিয়ে বিতর্ক অব্যাহত ৷ বাগরি অগ্নিকাণ্ড নিয়ে নবান্নে বিশেষ বৈঠক হতে চলেছে ৷ আগামী ২০ সেপ্টেম্বর নবান্নে বাগরি নিয়ে বৈঠক করবে মন্ত্রীগোষ্ঠী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগরি অগ্নিকাণ্ডে ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের দমকলের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement